বাবুল হক, মালদহ: সামান্য বচসার পরিণতি হল ভয়ংকর! দাদার হাতে প্রাণ গেল মালদহের পুখুরিয়ার ঘাসিনগরের যুবকের। ঘটনার পর থেকেই উধাও অভিযুক্ত। তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
মালদহের পুখুরিয়া থানার ঘাসি নগর এলাকার বাসিন্দা দীপঙ্কর সরকার। তাঁর বয়স ২৫ বছর। পরিবার ও পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় দীপঙ্কর তাঁর বাড়ির একটা জায়গায় আম গাছের ডাল রেখেছিলেন। তাতেই সমস্যার সূত্রপাত। তাঁর দাদা কমল সরকার হঠাৎ করেই গাছের ডাল বাড়ির বাইরে ফেলে দেয়। দীপঙ্করের স্ত্রী প্রতিবাদ করতেই তাঁকে অকথ্য ভাষায় কমল গালিগালাজ করে বলে অভিযোগ। পালটা ফুঁসে ওঠে দীপঙ্কর। আর তার জেরে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বিবাদ।
অভিযোগ, সেই সময় ঘর থেকে ধারালো অস্ত্র বের করে কমল দীপঙ্করের উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় দীপঙ্করকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন রবিবার সকালে দীপঙ্করের মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত কমল পলাতক বলে খবর। খুনের মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’