Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
S Jaishankar

রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’

'সন্ত্রাসবাদী দেশই আমাকে এই প্রশ্ন করছে!' পাক সাংবাদিককে একেবারে সপাট জবাব বিরক্ত বিদেশমন্ত্রীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০০:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০০:০৮

options
link
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’ zoom
২৫ সেপ্টেম্বর, শুক্রবার। রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে পাক সাংবাদিকের প্রশ্নের সপাট জবাব বিদেশমন্ত্রী জয়শংকরের
Advertisement

সন্ত্রাসকে ভরপুর মদত দেওয়া দেশের মুখেই সন্ত্রাস বিরোধিতার কথা! নিজেদের দায় আড়াল করে ভারতের উপর চাপ বাড়াতে রাষ্ট্রসংঘে ভারতের বিদেশমন্ত্রীকে কৌশলী প্রশ্ন করতেই মুখের উপর জবাব পেলেন পাকিস্তানি সাংবাদিক। শুক্রবার রাষ্ট্রসংঘে সাংবাদিক বৈঠক চলাকালীন বিদেশমন্ত্রী এস জয়শংকরকে সন্ত্রাসবাদ বন্ধ সংক্রান্ত বেশ তির্যক প্রশ্ন করেন পাকিস্তানের এক সাংবাদিক। তাতে বিস্মিত জয়শংকর রীতিমতো কটাক্ষের সুরে বলে ওঠেন, ‘সন্ত্রাসবাদী দেশই আমাকে এই প্রশ্ন করছে! আশ্চর্য!’ 

কার্গিল যুদ্ধ থেকে পহেলগাঁও হামলা – সন্ত্রাস লালনের ক্ষেত্রে পাকিস্তানের ঠিক কী ভূমিকা, আন্তর্জাতিক মঞ্চে তা বারবার প্রমাণ-সহ তুলে ধরেছে ভারত। বিশেষত ২০২৫ সালে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর যেভাবে পাক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে যাওয়ায় পাকিস্তান গা জ্বালা মনোভাব প্রকাশ্যে আসছিল, তাতেই স্পষ্ট হয় ভারতীয় উপমহাদেশের সন্ত্রাস ছড়ানোর পিছনে তাদের মদত ঠিক কতটা। রাষ্ট্রসংঘের মতো মঞ্চে যতবার ভারত এনিয়ে সরব হয়েছে, পাকিস্তানও ক্রমাগত সন্ত্রাস-যোগ অস্বীকার করে গিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পাক সাংবাদিক জয়শংকরের উদ্দেশে প্রশ্ন করেন, ‘‘দক্ষিণ এশিয়া আর কতদিন নিউদিল্লি, কাবুল, পাকিস্তান সৃষ্ট সন্ত্রাসের মুখোমুখি হবে?” বিস্মিত ও বিরক্ত জয়শংকরের তাৎক্ষণিক জবাব ছিল, ‘‘আপনি ভুল মানুষকে প্রশ্নটা করছেন। আমি এমন কোনও মন্ত্রী নই যিনি উত্তরটা জানবেন। বরং পাকিস্তানের মন্ত্রীরা আপনাকে বলতে পারবেন যে কতদিন তাঁরা এই সন্ত্রাসে মদত দেওয়ার কাজটা করে যাবেন। আপনিই বলুন কতদিন পাকিস্তান সন্ত্রাসবাদ পুষে রাখবেন?” 

এবারও সেই উদ্দেশে ভারতের বিদেশমন্ত্রীকে অপমানজনক প্রশ্ন করে বসলেন পাক সাংবাদিক। শুক্রবার রাষ্ট্রসংঘে বন্ধুদেশগুলির সমুদ্র সুরক্ষা সংক্রান্ত একটি বৈঠক ছিল। তারপর সাংবাদিক বৈঠকে বসেছিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর ও লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসোলো নয়ান্তি। সেখানে পাক সাংবাদিক জয়শংকরের উদ্দেশে প্রশ্ন করেন, ‘‘দক্ষিণ এশিয়া আর কতদিন নিউদিল্লি, কাবুল, পাকিস্তান সৃষ্ট সন্ত্রাসের মুখোমুখি হবে?”

এই প্রশ্ন শুনে বিস্মিত ও বিরক্ত জয়শংকরের তাৎক্ষণিক জবাব ছিল, ‘‘আপনি ভুল মানুষকে প্রশ্নটা করছেন। আমি এমন কোনও মন্ত্রী নই যিনি উত্তরটা জানবেন। বরং পাকিস্তানের মন্ত্রীরা আপনাকে বলতে পারবেন যে কতদিন তাঁরা এই সন্ত্রাসে মদত দেওয়ার কাজটা করে যাবেন। আপনিই বলুন কতদিন পাকিস্তান সন্ত্রাসবাদ পুষে রাখবেন?” এরপর আরও বিরক্তির স্বরে জয়শংকর বলে ওঠেন, “একটা সন্ত্রাসবাদী দেশ আমাকে এই প্রশ্নটা করছে!” পাক সাংবাদিককে আরেক হাত নিয়ে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বতানেনি বলেন, “আপনি আপনার প্রশ্নের জোরাল ও সুস্পষ্ট জবাব পেয়েছেন।” এই বাদানুবাদের পর ওয়াকিবহাল মহলের মত, রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক মঞ্চে ফের একবার ভারত বিরোধিতা করতে গিয়ে মুখ পুড়ল পাকিস্তানের।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.