অংশুপ্রতীম পাল, খড়গপুর: চোখের সামনে মাকে খুন করে আত্মঘাতী বাবা। দুই শিশুর চিৎকারে দৌড়ে আসেন দম্পতির প্রতিবেশীরা। মর্মান্তিক ঘটনার সাক্ষী খড়গপুরের কুচলাতরী। মানসিক অবসাদের জেরে ওই ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন বলেই দাবি পুলিশের।
বছর চৌত্রিশের যুগল নায়েকের সঙ্গে বকুলের বিয়ে হয় বেশ কয়েক বছর আগে। বছর আটেক এবং ছয়ের দু’টি শিশুকন্যা রয়েছে তাঁদের। বুধবার ভোরে বাবা এবং মায়ের ঝগড়াঝাটির শব্দে ঘুম ভেঙে দু’জনের। তারা দেখে, ঝগড়াঝাটির ফাঁকে স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কোপাতে থাকেন যুগল। রক্তারক্তি কাণ্ড ঘটে। ঝটফট করতে করতে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েন বকুল। এরপর মুহূর্তের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলতে থাকেন যুগল।
[আরও পড়ুন: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ, দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা]
বাবা এবং মায়ের মর্মান্তিক অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে ওই দুই শিশুকন্যা। তারা কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে বেরোয়। প্রতিবেশীদের মর্মান্তিক ঘটনার কথা জানায়। দৌড়ে আসেন প্রতিবেশীরা। বকুলকে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখেন তাঁরা। যুগলের ঝুলন্ত দেহও দেখতে পান। খড়গপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন যুগল। অত্যধিক মদ্যপানও করছিলেন। তার জেরে দাম্পত্য সম্পর্ক উষ্ণতাও হারায়। ঝগড়াঝাটি লেগেও থাকত দু’জনের। তার জেরে স্ত্রীকে খুন করে যুগল আত্মঘাতী হয়েছেন বলেই মনে করা হচ্ছে। তবে কী কারণে মানসিক অবসাদে ভুগছিলেন যুগল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
[আরও পড়ুন: হাই কোর্টের অনুমতির পরেও পিছু হঠল বিজেপি, উলুবেড়িয়ার সভা বাতিল শুভেন্দুর]
সর্বশেষ খবর
-
বদলের বাংলায় বদলাচ্ছে শিল্প পরিবেশ, বিনিয়োগ টানতে পাণ্ডবেশ্বরে হবে বিশেষ কনক্লেভ
-
মেলবোর্নের ধাঁচে এবার কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মন্ত্রী অর্জুন
-
নেপালের প্রথম মহিলা কপ্টার ক্যাপ্টেন! ধ্বংসযজ্ঞের মাঝে শয়ে শয়ে প্রাণ বাঁচালেন ‘ঈশ্বরের দূত’ প্রিয়া
-
এবার অক্ষয় কুমারের নায়িকা রুক্মিণী, ‘দেশু’ উন্মাদনার মাঝেই বলিউডে বড় ধামাকা ‘বিনোদিনী’র
-
ইমামের চোট নাটকের পর বাবরের জ্বর, প্রাক্তন পাক তারকার খোঁচা, ‘এবার ইনজামামদের পাঠাব?’