শাহজাদ হোসেন, ফরাক্কা: পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জের। নিজের ভাইকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পুরসভার এক নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম মুন্তাজ আলি মুনিম (২৫)। মুন্তাজকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই তাঁর দাদা হজরত শেখকে আটক করেছে। বড় দাদা হজরতের বিভিন্ন কাজে অসন্তুষ্ট থাকায় তাঁর বাবা নুর ইসলাম ছেলেকে পারিবারিক সম্পত্তি দিতে নারাজ ছিলেন। নুর ইসলাম সম্প্রতি পরিকল্পনা করেছিলেন তাঁর যাবতীয় স্থাবর–অস্থাবর সম্পত্তি ছোট ছেলে মুন্তাজ আলিকে দিয়ে দেওয়ার। সম্পত্তিগত পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মুন্তাজ এবং হজরতের মধ্যে বেশ কিছুদিন ধরেই গণ্ডগোল চলছিল।
[আরও পড়ুন: এখনই ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল নয়, অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের]
বৃহস্পতিবার রাতে মুন্তাজ নিজের ঘরে ঘুমোচ্ছিল। সেই সময় হজরত একটি ধারালো অস্ত্র নিয়ে তাঁর ঘরে ঢুকে গলা কেটে খুন করে বলেই অভিযোগ। শুক্রবার সকালে পরিবারের লোকেরা মুন্তাজের রক্তাক্ত দেহ ঘর থেকে উদ্ধার করে। ইতিমধ্যেই পুলিশ খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদে জন্য আটক করা হয়েছে হজরতকে।
[আরও পড়ুন: WBBSE Madhyamik Class 10 Result 2023: ৭৬ দিনের মাথায় প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হারের নিরিখে প্রথমে পূর্ব মেদিনীপুর]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!