শংকরকুমার রায়, রায়গঞ্জ: জমিজমা সংক্রান্ত বিবাদের জের? বাড়ি থেকে ডেকে মাঠে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে খুন। বাড়ি সংলগ্ন মাঠ থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। বর্ষশেষের সকালে দেহ উদ্ধার ঘিরে উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়ার মুকদুমগছ এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
বছর বিয়াল্লিশের আবুল হোসেন উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়ার মুকদুমগছ এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। স্ত্রী-সহ দুই নাবালক পুত্র রয়েছে তাঁর। শনিবার সন্ধ্যায় মসজিদে নমাজ পর বাড়ি ফিরতেই এক প্রতিবেশী ডাকতে আসেন। বাড়ি থেকে বেরিয়ে আসেন। তার পরই নিখোঁজ হয়ে যান। রাতে আর বাড়ি ফিরেননি। শুরু হয় খোঁজখবর। রবিবার সকালে বাড়ি থেকে মাত্র দুশো মিটার দূরত্বে একটি মাঠে তাঁর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।
[আরও পড়ুন: বিশ্বজুড়ে শুরু হতে পারে হৃদরোগের মহামারী! আতঙ্ক ছড়াচ্ছে করোনার JN.1 উপরূপ]
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরে সম্ভবত খুন হয়েছেন আবুল হোসেন। মৃতের জামাই রেজাউল করিমের অভিযোগ, “গত চারদিন ধরে একটি কৃষি জমির মালিকানা নিয়ে প্রতিবেশীর সঙ্গে অশান্তি চলছিল। শুক্রবার জমির সব দলিল বের করে ওই প্রতিবেশীকে প্রমাণপত্রও দেখিয়েছিলেন আবুল। তার পরই খুনের ঘটনা।” যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের লোকজনের। মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালের ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: SSKM-এ মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার নিয়ে ‘মিথ্যাচার’ শুভেন্দুর, কড়া জবাব দিল তৃণমূল]
সর্বশেষ খবর
-
ঝাড়গ্রাম রাজবাড়িতে ছবির শুটিংয়ে ‘উত্তম স্মৃতি’, রাজবাড়ির দরজা খোলার আর্জি অনুরাগীদের
-
‘ধোনি বলেছে ও আর খেলবে না’, আগামী আইপিএলের আগে বোমা ফাটালেন প্রাক্তন সতীর্থ
-
বাগবাজার সার্বজনীনের পুজো ঘিরেই অনিশ্চয়তা! জট কাটাতে জল গড়াল হাই কোর্টে
-
‘আমাকে ফাঁসি দিন’, কাশ্মীরি পণ্ডিত নার্সের হত্যা মামলায় চাঞ্চল্যকর হলফনামা ইয়াসিন মালিকের
-
সিনেমার স্বত্ব চুরির অভিযোগ, হলিউডে অভিষেক হতেই আইনি জটে সায়নী