Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Sayani Gupta

সিনেমার স্বত্ব চুরির অভিযোগ, হলিউডে অভিষেক হতেই আইনি জটে সায়নী

অভিনেত্রীর বিরুদ্ধে  'প্রভা'র স্বত্ব লঙ্ঘন এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন পরিচালক বিনীতা নেগি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১৯:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১৯:৩৮

options
link
সিনেমার স্বত্ব চুরির অভিযোগ, হলিউডে অভিষেক হতেই আইনি জটে সায়নী zoom
সায়নী গুপ্তা। ছবি:ইনস্টাগ্রাম
Advertisement

হিন্দি টেলিভিশন, সিনেমা, সিরিজের অত্যন্ত পরিচিত মুখ। এবার হলিউডে অভিষেক সায়নী গুপ্তর। অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জনের পর চলতি বছরের শুরুতেই ‘আসমানি’ ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয়েছে। আর এই ছবি ঘিরেই আইনি জটে সায়নী। অভিনেত্রীর বিরুদ্ধে  ‘প্রভা’র স্বত্ব লঙ্ঘন এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন পরিচালক বিনীতা নেগি। যদিও এই সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন সায়নী। পালটা দাবি, বিনীতার অভিযোগ বিভ্রান্তিমূলক ও মানহানিকর।

বিতর্কের কারণে ‘আসমানি’ ছবিটি পেশাগত দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ক্ষুব্ধ সায়নী। জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সুরক্ষাও চেয়েছেন অভিনেত্রী। পরিচালক বিনীতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সায়নী গুপ্তা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জরুরি ভিত্তিক শুনানি ও অন্তর্বর্তীকালীন সুরক্ষার আবেদনটি আগামী ৩ সেপ্টেম্বর তালিকাভুক্ত হওয়ার কথা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sayani G (@sayanigupta)

এফটিআইআইয়ের প্রাক্তন ছাত্রী পরিচালক বিনীতা নেগি সায়নী গুপ্তার বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন। তাঁর দাবি, ‘আসমানি’ ছবিটি তাঁর অসম্পূর্ণ তথ্যচিত্র ‘প্রভা’ থেকে নেওয়া হয়েছে। এরপর সায়নী পালটা মামলায় দাবি করেছেন, বিনীতার অভিযোগগুলি মিথ্যা, বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং মানহানিকর। তাঁর আবেদনে উল্লেখ রয়েছে, কপিরাইট আইন কোনও সৃষ্টিশীল কাজের মূল ভাবনা বা ধারণাকে নয় বরং মৌলিক প্রকাশভঙ্গিকে সুরক্ষা দেয়।

মামলায় আরও বলা হয়েছে, ‘কোনও সৃষ্টিশীল কাজে একজন বয়স্ক মহিলা, একটি গাড়ি, একজন চালক বা অন্য কোনও সাধারণ উপাদানের উপস্থিতির মতো বিষয়গুলোতে কখনই বিনীতার একচেটিয়া অধিকার থাকতে পারে না।’ সায়নীর দায়ের করা মামলা অনুযায়ী, বিনীতা নেগি ছাব্বিশ সালের এপ্রিল মাসে স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন (SWA)-এর কাছে অভিযোগ দায়ের করেছিলেন। আরও অভিযোগ, বিতর্কের জেরে ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ নিউজিল্যান্ড’ থেকে আচমকাই প্রত্যাহার করা হয়।

সায়নী গুপ্তা

ছবিটি নকল করার অভিযোগে সাম্প্রতিক অতীতেও মুখ খুলেছিলেন সায়নী গুপ্তা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছিলেন, ‘আ,মানি মৌলিক ছবি। এতদিন আমি কথা না বলার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই নীরবতার অর্থ এই নয় যে আমি অভিযোগ মেনে নিয়েছি, কিংবা আমার বলার মতো কিছু ছিল না। ‘

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.