সঞ্জিত ঘোষ, নদিয়া: রাস্তা দিয়ে যাতায়াতের সময় চিৎকার করে কুকুর। আর তাতে কান ঝালাপালা। বিরক্ত হয়ে খাবারে বিষ মিশিয়ে পাঁচটি সারমেয়কে খুনের অভিযোগ। রানাঘাট থানায় অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক অভিযুক্ত।
নদিয়ার রায়নগরের কর্মকার পাড়ার ঘটনা। স্থানীয়দের দাবি, পাঁচটি কুকুর নিয়ে ওই এলাকার বাসিন্দা তপন মণ্ডলের যত অশান্তি। কুকুরের চিৎকারে নাকি প্রায়শয়ই বিরক্তি প্রকাশ করতেন স্থানীয় বাসিন্দা তপন মণ্ডল। এলাকার পাঁচটি কুকুরের খাবারে বিষ মিশিয়ে তিনি খুন করেন বলেও অভিযোগ। এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বেশ কয়েকটি কুকুর।
[আরও পড়ুন: ২৩-২৯ জুলাইয়ের Horoscope: সুখবর পেতে পারেন মেষ রাশির জাতকরা, সপ্তাহটি কেমন কাটবে আপনার?]
কর্মকার পাড়ার বাসিন্দারা রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেন। ওই পাঁচটি সারমেয় খুনের ঘটনায় তপন মণ্ডলের বিরুদ্ধে সরাসরি থানায় অভিযোগ করেন তাঁরা। অভিযোগ দায়েরের পর থেকে এলাকাছাড়া অভিযুক্ত। সত্যি তপন মণ্ডল পথকুকুর খুনের ঘটনায় জড়িত কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপের প্রোমোয় নেই পাক অধিনায়ক বাবর! ক্ষোভে ফুঁসছেন শোয়েব আখতার]
সর্বশেষ খবর
-
‘টক্সিক’-এ যশের শয্যাসঙ্গিনী হয়ে বিতর্কে! পাপারাজ্জিরা ছেঁকে ধরতেই ক্যামেরায় ধাক্কা তারা সুতারিয়ার
-
নন্দীগ্রামে প্রার্থী হবেন মমতা? খোঁচা দিয়ে দিলীপ বললেন, ‘আর কোথায় কোথায় হারতে চান…’
-
মোদিকে টক্কর দেওয়া অজয় রাই নন, উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে মুসলিম মুখের ভাবনা কংগ্রেসের
-
বাঘের হানায় ‘ব্রেনডেড’ অজিতের অঙ্গ সংগ্রহে ১২ ঘণ্টা দেরি! কেন? উঠছে প্রশ্ন
-
ভূমিধসে বিধ্বস্ত সিকিম, পাহাড় থেকে নামছে কাদার স্রোত! বন্ধ রিম্বি-ইয়াকসুম প্রধান সড়ক