Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Tara Sutaria

‘টক্সিক’-এ যশের শয্যাসঙ্গিনী হয়ে বিতর্কে! পাপারাজ্জিরা ছেঁকে ধরতেই ক্যামেরায় ধাক্কা তারা সুতারিয়ার

যশের শয্যাসঙ্গিনী হয়ে বিতর্কে তারা সুতারিয়া! পাপারাজ্জিরা ছেঁকে ধরতেই 'টক্সিক' নায়িকা যা করলেন, ভাইরাল ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৩:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৩:৫৮

options
link
‘টক্সিক’-এ যশের শয্যাসঙ্গিনী হয়ে বিতর্কে! পাপারাজ্জিরা ছেঁকে ধরতেই ক্যামেরায় ধাক্কা তারা সুতারিয়ার zoom
পাপারাজ্জিরা ছেঁকে ধরতেই 'টক্সিক' নায়িকা তারা সুতারিয়া যা করলেন, ভাইরাল ভিডিও।
Advertisement

‘টক্সিক’ সিনেমায় মাত্রাতিরিক্ত যৌনদৃশ্য নিয়ে রিলিজের তিন সপ্তাহ বাদেও বিতর্কের অন্ত নেই। নায়িকাদের খুল্লমখুল্লা যৌনগন্ধী দৃশ্যের জেরে জন্মলগ্ন থেকেই কটাক্ষ, সমালোচনার শিকার ‘কেজিএফ’ স্টারের ছবি। বিশেষ করে কিয়ারা আডবানির সঙ্গে ‘তবাহি’ এবং তারা সুতারিয়ার (Tara Sutaria) সঙ্গে ‘মাদহোশ’ গানে যশের রগরগে রসায়ন নিয়ে চর্চা অন্তহীন। সাহসী শয্যাদৃশ্যের প্রতিটা ফ্রেম এখনও নেটভুবনের আতশকাচে। যদিও যৌনতা, হাইভোল্টেজ অ্যাকশন দেখিয়ে বক্স অফিসে খুব একটা সুবিধে করতে পারেননি পরিচালক গীতু মোহনদাস, তবে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না ‘টক্সিক’ নায়িকাদের। এবার তারা সুতারিয়াকে দেখে পাপারাজ্জিরা যেভাবে হুড়মুড়িয়ে পড়লেন, তাতে অগ্নিশর্মা নায়িকার আগুনে প্রতিক্রিয়াই বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, সাদা পোশাক ও কালো রোদচশমা পরে এক দোকানে ঢুকছেন ‘টক্সিক’ অভিনেত্রী। সঙ্গে ছিলেন তাঁর টিমের সদস্যরা। অভিনেত্রীকে ঘিরে তখন ছবিশিকারীদের ভিড়। তারস্বরে ‘তারা-তারা’ বলে চিৎকার করতে থাকেন তাদের মধ্যে কেউ কেউ।

Tara Sutaria pushes paparazzi amid Toxic controversy
‘টক্সিক’-এ ঘনিষ্ঠ দৃশ্যে যশ-তারা

ঠিক কী ঘটেছে? ‘টক্সিক’ ব্যর্থতার মাঝেই মুম্বইয়ের এক দোকানের বাইরে তারা সুতারিয়াকে দেখতে পান ফটোশিকারিরা। নায়িকাকে দেখে স্বাভাবিকভাবেই ক্যামেরাবন্দি করার জন্য হুড়মুড়িয়ে পড়েন তাঁরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ছেঁকে ধরায় নায়িকা সেখান দিয়ে যাওয়ার পথ পাচ্ছিলেন না। এরপরই মেজাজ হারান তারা। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, সাদা পোশাক ও কালো রোদচশমা পরে এক দোকানে ঢুকছেন ‘টক্সিক’ অভিনেত্রী। সঙ্গে ছিলেন তাঁর টিমের সদস্যরা। অভিনেত্রীকে ঘিরে তখন ছবিশিকারীদের ভিড়। তারস্বরে ‘তারা-তারা’ বলে চিৎকার করতে থাকেন তাদের মধ্যে কেউ কেউ। এরমাঝে আচমকাই এক পাপারাজ্জি নায়িকার একেবারে কাছে চলে আসেন। প্রায় তারা সুতারিয়ার গায়ে পড়ার মতো পরিস্থিতি! তাতেই বিরক্ত হয়ে ধাক্কা দিয়ে ক্যামেরা সরিয়ে দেন অভিনেত্রী। এর এহেন লেন্সবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়তেই সমালোচনার মুখে তারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নেটভুবনের একাংশ যদিও তারা সুতারিয়ার পাশে দাঁড়িয়েছেন, তবে আরেকাংশ আবার ‘টক্সিক’ অভিনেত্রীক নিজের আচরণ ঠিক করার নিদেন দেন। কেউ বা তারা সুতারিয়াকে মনে করিয়ে দিয়েছেন পাপারাজ্জিদের জীবন-জীবিকার কথা। কারও বা মন্তব্য, ‘ধাক্কা দেওয়া একেবারেই উচিত হয়নি!’ একাংশ আবার ‘জয়া বচ্চন প্রোম্যাক্স’ বলেও কটাক্ষ করেছেন। এমনকী ‘টক্সিক’-এর ব্যর্থতা কথা মনে করিয়ে তারাকে অহমবোধ দমানোর কথাও বলেছেন কেউ কেউ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.