সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগ্নেয়াস্ত্র হাতে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছিলেন যুবক। খবর পেয়ে তাঁকে রীতিমতো ফিল্মি কায়দায় গ্রেপ্তার করল বসিরহাট থানার পুলিশ। আদালতে পেশ করা হয়েছে ধৃতকে। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম অভিজিৎ রায়। তিনি বসিরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের চাঁপাপুকুর এলাকার বাসিন্দা। সম্প্রতি যুবক সামাজিক মাধ্যমে দেশীয় বন্দুক হাতে ছবি দেন। সেই খবর পৌঁছায় পুলিশের কাছে। তারপরই বাড়িতে অভিযান চালায় বসিরহাট থানার আধিকারিকরা। এদিকে, পুলিশ আসার খবর পেয়েই বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন যুবক। তাঁকে ধাওয়া করে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার করে পুলিশ।
অভিজিতকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। কোথা থেকে যুবক অস্ত্র পেলেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। প্রশ্ন উঠছে, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কি অস্ত্রোপাচার হচ্ছে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগে কোনও অপরাধে যুক্ত থাকার অভিযোগ নেই যুবকের বিরুদ্ধে। সেক্ষেত্রে কি কোনও দুষ্কৃতী দলের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন যুবক? কোনও নাশকতার ছক ছিল তাঁর? ধৃতকে হেফাজতে নিয়ে সব তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
সর্বশেষ খবর
-
‘ককটেল ২’ মুক্তির পরই কৃতীর প্রেমে ইতি? কবীরের বাহুলগ্না অন্য নারী! ভাইরাল ছবি
-
পুকুরেই হবে ইলিশ চাষ, মিলবে গোটা বছর! বাংলার গবেষণায় বিশ্বজোড়া রেকর্ডের পথে কাকদ্বীপ
-
মায়েরা সব পারেন! ৩ মাসের সন্তান কোলেই ইইউ বৈঠকে ভাষণ সুইডিশ মন্ত্রীর, ভিডিওয় মুগ্ধ দুনিয়া
-
প্রচুর রিসার্চ, তারপর রিহার্সাল করে খুন! কেতনকে হত্যা করতে নীল নকশা পুনর্নির্মাণ সিয়ার
-
জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে