বিজ্ঞাপন দেখে মনে ধরেছিল। তাই ভেবেছিলেন ওই ফ্ল্যাটেই সাজিয়ে তুলবেন সংসার। সেকথা ভেবে ৫ লক্ষ টাকা অগ্রিমও দিয়েছিলেন। তবে লাভ হয়নি কিছুই। এখনও ফ্ল্যাট বিশ বাঁও জলে। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ নালিশ লেকটাউনের তনুশ্রী দাসের।
ওই মহিলার দাবি, ৫ লক্ষ টাকা অগ্রিম দিয়েও ফ্ল্যাট পাননি তিনি। তাই গত ২০১৭ সালে আদালতের দ্বারস্থ হন। আদালতের তরফে তাঁকে ফ্ল্যাট দিতে বলা হয়। তবে ওই ফ্ল্যাট আজও পাননি। অভিযোগ, অগ্রিম টাকা নেওয়ার সময় ফ্ল্যাটের যে কাগজপত্র দেখানো হয়, তা সম্পূর্ণ ভুয়ো। মাঝে লেকটাউন থানার সঙ্গে প্রোমোটরের আঁতাঁত তৈরি হয় বলেই দাবি মহিলার। এসএলটি কোর্টে মামলা ওঠে। ওই মামলা অবশ্য খারিজ হয়ে যায়। আপাতত যে জায়গায় ফ্ল্যাটটি হওয়ার কথা ছিল সেটিকে ‘ডাম্প হাউস’ হিসাবে দেখানো হয়েছে। আদালত প্রোমোটরের থেকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছে।
আরও পড়ুন:
বছরের পর বছর কেটে গেলেও সমস্যার নিষ্পত্তি হয়নি। ক্ষমতার পালাবদলের পর বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছেন মহিলা। ‘জনতার দরবারে’ ওই প্রোমোটরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহিলা। বলে রাখা ভালো, এর আগেও ফ্ল্যাট হস্তান্তর কিংবা বাড়ি দখলের অভিযোগ জানাতে অনেকেই ‘জনতার দরবারে’র দ্বারস্থ হয়েছেন। লেকটাউনের মহিলার সমস্যা মেটে কিনা, সেটাই এখন দেখার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সাভারকর মন্তব্যে রাহুলের বিরুদ্ধে ‘অহেতুক’ মামলা, গবেষককে জরিমানা করল আদালত
-
আন্তর্জাতিক স্তরে সাফল্যের পর এবার ডুরান্ডের যুদ্ধ, আর্মিকে হালকাভাবে নিচ্ছে না ইস্টবেঙ্গল
-
রাজসাক্ষী হতে চেয়েও রেহাই নেই! জয় কামদারের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির নয়া অভিযোগ
-
ইউটিউব শর্টসে সরল ‘ডিসলাইক’ চিহ্ন! মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়ার কৌশল?
-
স্বাধীনতা দিবসের পরই সুখবর! আরও একটি এসি লোকাল ছুটবে বনগাঁ পর্যন্ত