Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Rahul Gandhi

সাভারকর মন্তব্যে রাহুলের বিরুদ্ধে ‘অহেতুক’ মামলা, গবেষককে জরিমানা করল আদালত

মামলা চলাকালীন সাত্যকি সাভারকর সেই সব অভিযোগ মেনে নিয়েছেন, যেগুলির জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করেছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১২:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১২:০৪

options
link
সাভারকর মন্তব্যে রাহুলের বিরুদ্ধে ‘অহেতুক’ মামলা, গবেষককে জরিমানা করল আদালত zoom
রাহুল গান্ধী। ফাইল ছবি।
Advertisement

সাভারকরকে নিয়ে করা মন্তব্যের জেরে রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের মামলায় অংশীদার হতে চেয়ে বিপাকে গবেষক। পঙ্কজ কুমার ফড়নিস নামের গবেষককে পুণের একটি আদালত ২০ হাজার টাকা জরিমানা করল। সঙ্গে উপরি পাওনা কোর্টের তিরস্কার।

বীর সাভারকরকে নিয়ে আপত্তিকর মন্তব্যে করার অভিযোগে মানহানির মামলা দায়ের হয়েছিল বিরোধী দলনেতার বিরুদ্ধে। মামলাটি করেছিলেন সাভারকরের দৌহিত্র সাত্যকি সাভারকর। সেই মামলার শরিক হতে চেয়ে আদালতে আলাদা করে আবেদন করেন পুণের গবেষক পঙ্কজ কুমার ফড়নিস। তাঁর বক্তব্য ছিল, রাহুল গান্ধী যেভাবে পর পর সাভারকরকে অপমান করে চলেছেন, তাতে তিনিও আঘাত পেয়েছেন। তাই এই মামলার শরিক হতে চান তিনি। কিন্তু পুণের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অমল শ্রীরাম ওই গবেষকের আবেদন শুধু যে খারিজ করেছেন তাই নয়, সেই সঙ্গে ওই গবেষককে জরিমানাও করেছেন। আদালতের বক্তব্য, ওই গবেষক কোনওভাবেই এই মামলায় মানসিকভাবে আহত হতে পারেন না।

Advertisement

উল্লেখ্য, রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলার শুনানি চলছে পুণের এমপি-এমএলএ কোর্টে। মামলা দায়ের করেছিলেন সাভারকরের পৌত্র সত্যকি নিজেই। তাঁর অভিযোগ ছিল, “২০২৩ সালের ৫ মার্চ লন্ডন সফরে গিয়ে ইচ্ছাকৃতভাবে সাভারকরকে অপমান করেছিলেন কংগ্রেস নেতা। বছরের পর বছর ধরে তাঁর বিরুদ্ধে লাগাতার অপমানজনক মিথ্যা তথ্য দিয়ে গিয়েছেন রাহুল। সত্য জানা সত্ত্বেও পরিকল্পিতভাবে রাজনৈতিক স্বার্থে মিথ্যা বক্তব্য পেশ করেছেন তিনি।”

মজার কথা হল, মামলা চলাকালীন সাত্যকি সাভারকর সেই সব অভিযোগ মেনে নিয়েছেন, যেগুলির জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি। মামলা চলাকালীন সেই অভিযোগগুলি নিজেই মেনে নিয়েছেন। সাত্যকি সাভারকর মেনে নিয়েছেন, ক্ষমাপ্রার্থনা করে ব্রিটিশদের কাছে পাঁচবার মুচলেকা জমা দিয়েছিলেন বীর সাভারকর। এমনকী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটিশ সেনাতে চাকরির আরজিও জানিয়েছিলেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.