Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Purulia

দুই বউকেই থাকতে দিতে হবে ঘরে, আজব দাবিতে ২০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে যুবক!

মুহূর্তে ভিড় জমে যায় ওই টাওয়ার ঘিরে থাকা ফরেস্ট মোড় এলাকায়।

সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ২২:২৩

link
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ২২:২৩

options
link
দুই বউকেই থাকতে দিতে হবে ঘরে, আজব দাবিতে ২০০ ফুট উঁচু মোবাইল টাওয়ারে যুবক! zoom
পুরুলিয়ায় ২০০ ফুটেরও বেশি উঁচু টাওয়ারের মাথায় যুবক। নিজস্ব চিত্র
Advertisement

এক স্ত্রী-তে মন ভরছে না। তাই বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে ঘরে তুলেছেন যুবক। তারপরেই অশান্তি। ফলে দ্বিতীয় স্ত্রী-র বাড়ির লোকজন তাদের মেয়েকে নিয়ে চলে যান। এরপর আজব দাবি বউ পাগলা ওই যুবকের। দুই স্ত্রী-কেই ঘরে রাখতে দিতে হবে। আর এই দাবিতে বুধবার বিকালে পুরুলিয়ার জয়পুরের ফরেস্ট মোড়ে ২০০ ফুটের বেশি মোবাইল টাওয়ারে চড়ে বসেন পুরুলিয়া মফস্বল থানার পালঞ্জা গ্রামের বাসিন্দা আজহারউদ্দিন আনসারি।

Youth
২০০ ফুটেরও বেশি উঁচু টাওয়ারে যুবক। নিজস্ব চিত্র

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের কয়েক বছর আগে বিয়ে হয়। তার দুই সন্তান রয়েছে। গত মঙ্গলবার রাতে এক তরুণীকে নিয়ে আসেন তিনি। বাড়ি এসে দাবি করেন, ওই তরুণী তার স্ত্রী। তিনি বিয়ে করেছেন তাকে। ফলে বাড়িতে থাকতে দিতে হবে তাকেও। ব্যস তারপরই শুরু হয়ে যায় প্রথম স্ত্রী-র সঙ্গে তুমুল অশান্তি। অশান্তির খবর পেয়ে বুধবার সকালে দ্বিতীয় স্ত্রী-র বাপের বাড়ির লোকজন তাকে নিয়ে যান। এরপরে হতাশায় ভেঙে পড়েন ওই যুবক। বিকাল বেলায় জয়পুরের ফরেস্ট মোড় এলাকায় এসে ২০০ ফুটের উঁচু মোবাইল টাওয়ারে উঠে পড়েন। তারপর একটাই দাবি, দ্বিতীয় স্ত্রীকে ফিরিয়ে আনতে হবে। থাকতে দিতে হবে তার ঘরে। সঙ্গে থাকবেন প্রথম স্ত্রীও। মুহূর্তে ভিড় জমে যায় ওই টাওয়ার ঘিরে থাকা ফরেস্ট মোড় এলাকায়। পুলিশ- দমকলের চাপ বাড়তে থাকলেও স্থানীয় মানুষ জন মসকরায় মেতে ওঠেন। উঁচু মোবাইল টাওয়ারে ওঠা ওই যুবকের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তারপর ৩ ঘন্টা রীতিমতো কালঘাম ছুটল জয়পুর থানার পুলিশ, দমকল-সহ বিপর্যয় মোকাবিলা দপ্তরের। পরে বহু বুঝিয়ে পুলিশ ওই যুবককে টাওয়ারের নিচে নামাতে পারেন। বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত একেবারে গলদঘর্ম পরিস্থিতি হয় জয়পুর থানার পুলিশ থেকে দমকল এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের। উদ্ধারের পর তার প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক ও মানসিক অবস্থার কথা মাথায় রেখে তাঁকে পরিবারের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.