প্রেমিকার মুখে সম্পর্কে ইতি টানার কথা! সেই সিদ্ধান্ত মেনে নিতে পারায় চরম সিদ্ধান্ত নাবালকের! ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ হাবড়ায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে পুলিশ।
আরও পড়ুন:
মৃত নাবালকের নাম জিৎ দাস। বয়স ১৭ বছর। সে দক্ষিণ হাবড়া হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল। বৃহস্পতিবার জিতের পরীক্ষা ছিল। গত দেড় বছর ধরে এলাকার এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল জিৎ। বৃহস্পতিবার পরীক্ষার শেষে জিৎ বাণীপুর আমবাগান এলাকার একটি ক্যাফেতে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। সঙ্গে ছিল বন্ধুরা। সহপাঠীদের দাবি, সেখানে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। অভিযোগ, তখনই প্রেমিকা সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা জানিয়েছিল।
এ কথা মেনে নিতে না পেরে বাড়ি ফিরে সোশাল মিডিয়ায় আবেগঘন স্ট্যাটাস দিয়েছিল জিৎ। বাড়িতে সে তখন একাই ছিল, তাঁর মা গিয়েছিলেন কাজে। এরপরই সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে। এদিকে, ওই স্ট্যাটাস দেখার পরেই ঘনিষ্ঠ এক বন্ধু জিতের বাড়িতে এসে ডাকাডাকি করে। কোনও সাড়া শব্দ না পেয়ে জানালা কিছুটা ফাঁক করে জিৎকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জিতের বাবা আগেই মারা গিয়েছেন। মা কর্মসূত্রে বাড়ি থেকে দূরে থাকেন। প্রতিদিনই তাঁর সঙ্গে ছেলের কথা হয়। কিন্তু এ দিন সকালে কথা হয়নি। তারপরই ছেলের মৃত্যুর খবর পান তিনি। ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন জিতের মা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সমর্থন ‘বন্ধু’ রাশিয়া-সহ ৩ দেশের! রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের পথে আরও এগোল ভারত
-
বিজেপির হয়ে ভোটে লড়তে বলেছিলেন জ্ঞানেশ, বিস্ফোরক প্রাক্তন আমলা, ফের বিতর্ক
-
আগমনী থেকে বিসর্জন, রাতের ইডেন-আকাশে পুজোর প্যান্ডেল আঁকবে ‘ড্রোনাচার্য’
-
নগরপালিকা আইন লঙ্ঘন! এক ওয়ার্ড টানা ৪ বার মহিলা সংরক্ষণ, প্রতিবাদ মমতা তৃণমূল বাম-কংগ্রেসের
-
প্রায় গোটা পাহাড় ভেঙেছে রিম্বিতে! ধসে বিধ্বস্ত উত্তর সিকিমে বন্ধ বহু রাস্তা