সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতাল থেকে ১৮ দিনের শিশু চুরির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বর্ধমান মেডিক্যাল কলেজে। সন্দেহের তির অজ্ঞাত পরিচয় এক মহিলার দিকে। সিসিটিভির সূত্র ধরে তাঁর হদিশ পাওয়ার চেষ্টায় পুলিশ।
জানা গিয়েছে, ১৮ দিনের ওই শিশুটি অসুস্থ। বীরভূমের বাসিন্দা মা সেলেফা বিবি তাই তাকে নিয়ে গিয়েছিলেন বর্ধমান মেডিক্যাল কলেজের বহির্বিভাগে। সঙ্গে ছিলেন বধূর মা ও স্বামী। জানা যায়, ডাক্তার দেখানোর পর ওষুধ কিনতে গিয়েছিলেন সেলেফার স্বামী। এদিকে হাসপাতালেই শিশুটিকে নিয়ে অপেক্ষা করছিলেন সেলেফা ও তাঁর মা। অভিযোগ, সেই সময় হলুদ চুড়িদার পরা এক মহিলা তাঁদের কাছে যায়। খুদেকে আদর করার কথা বলে কোলে নেয়। এরপর আচমকা খুদেকে নিয়ে দৌড়ে পালান তিনি।
বিষয়টা বুঝতেই কয়েক সেকেন্ড সময় লেগে যায় সেলেফার। এরপরই আর্তনাদ করেন তিনি। সেখানে উপস্থিত অন্যান্যরাও মহিলাকে খুঁজতে ছোটাছুটি করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। সঙ্গে সঙ্গে শিশুর পরিবারের তরফে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ামাত্রই সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। নেপথ্যে শিশু পাচার চক্র রয়েছে বলেই অনুমান তদন্তকারীদের। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
সর্বশেষ খবর
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক