শাহাজাদ শেখ, ফরাক্কা: গ্রাম্য বিবাদের জেরে চলল গুলি। ঝাড়খণ্ড পুলিশের গুলিতে মৃত্যু কিশোরের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার গাজিনগর এলাকায়। ঘটনাস্থলে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার-সহ বিশাল বাহিনী।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের (Murshidabad) গাজিনজরের-মালঞ্চ পঞ্চায়েতের কৃষ্ণনগরের বাসিন্দাদের সঙ্গে বিবাদ বাধে ঝাড়খণ্ডের গোপীনাথপুরের। সেই অশান্তি মঙ্গলবার দুপুরে চরমে ওঠে। বাড়ি ভাঙচুর হয়। রীতিমতো লুটপাট চালানো হয়। এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ, সেই ঘটনায় গুলি চালায় ঝাড়খণ্ড পুলিশ। মৃত্যু হয় এক কিশোরের। তাঁর নাম শহিদ শেখ। এর পরই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
[আরও পড়ুন: বিয়ের আগে উদ্দাম পার্টি সোনাক্ষী-জাহিরের! শেয়ার করলেন একাধিক ছবি]
খবর পেয়ে ঘটনাস্থলে যান জঙ্গিপুর (Jangipur) পুলিশ জেলার সুপার আনন্দ রায়। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে এসেছে পরিস্থিতি। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। নতুন করে যাতে এলাকা উত্তপ্ত না হয় সেদিকে নজর পুলিশের। আতঙ্কে এলাকার বাসিন্দারা।
[আরও পড়ুন: শেয়ার বাজার দুর্নীতি! সেবি সাক্ষাতের আগে পওয়ারের বাড়িতে বৈঠক তৃণমূলের প্রতিনিধি দলের]
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের পরই সুখবর! আরও একটি এসি লোকাল ছুটবে বনগাঁ পর্যন্ত
-
চিরনিদ্রায় ‘দামু’ পরিচালক রাজা সেন, শোকস্তব্ধ সিনেমহল
-
রাত ১২ অবধি ভাইয়ের সঙ্গে আড্ডা, সকালে উদ্ধার দেহ! আশিসের পরিণতিতে স্তম্ভিত আত্মীয়-পরিজনেরা
-
এবার জারদারির মুখে ‘অখণ্ড ভারত’, স্বাধীনতা দিবসে হিন্দুদের নিয়ে বড় বার্তা পাক প্রেসিডেন্টের
-
ফের টাকার পাহাড়-উদ্ধার ৮০০ গ্রাম সোনা! গ্রেপ্তার অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সায়গল