রঞ্জন মহাপাত্র, কাঁথি: ক্লাস চলাকালীন বেজে উঠল শিক্ষকের মোবাইল। রিংটোন ভালো লাগেনি খুদের। শিক্ষককে জানায় সেকথা। আর তাতেই রেগে অগ্নিশর্মা শিক্ষক। ছাত্রকে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে (Mahishadal) জোর শোরগোল।
ঘটনাটি বৃহস্পতিবারের। মহিষাদলের একটি বেসরকারি স্কুলে বাংলা ক্লাস চলছিল। ক্লাসের মধ্যে শিক্ষকের মোবাইল বেজে ওঠে। এক ছাত্র শিক্ষকের রিং টোন ভালো নয় বলে। তাতে রেগে যান ওই শিক্ষক। অভিযোগ, ওই শিক্ষক প্রথমে কলার ধরে ছাত্রকে কিল, চড়, থাপ্পড় মারে। পরে ছাত্রের পিঠে ঘুঁসিও মারে। শিক্ষকের মারে স্কুলের মধ্যে অসুস্থ হয়ে পড়ে প্রহৃত ছাত্র। স্কুল থেকে বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়। তড়িঘড়ি পরিবারের লোকজন স্কুলে পৌঁছয়। আহত ছাত্রকে উদ্ধার করে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ভর্তি রয়েছে খুদে।
গোটা বিষয়টি নিয়ে ক্ষুব্ধ চতুর্থ শ্রেণির ওই ছাত্রের পরিবারের লোকজন। স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান প্রহৃত ছাত্রের পরিজনেরা। পুলিশের কাছেও লিখিত অভিযোগ জানানো হচ্ছে। অভিভাবকদের তরফ থেকে পাওয়া অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানায় স্কুল কর্তৃপক্ষ। ওই শিক্ষকের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সর্বশেষ খবর
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’