সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিকেলে টিউশন পড়তে যেতে চায়নি খুদে। তাকে বকাঝকা করেন পরিবারের লোকজন। আর তারপরই বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হয়। অভিমানে চতুর্থ শ্রেণির পড়ুয়া আত্মঘাতী হয়েছে বলেই অনুমান। বাঁকুড়ার জয়পুর থানার কারকবেড়িয়া গ্রামের ঘটনায় নেমেছে শোকের ছায়া।
নিহত ইন্দ্রজিৎ দিগর। এলাকারই একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির পড়ুয়া সে। অন্যান্য দিনের মতো শুক্রবারও বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরে। বিকেলেই ছিল তার টিউশন ক্লাস। পড়তে যেতে চায়নি খুদে। তার পরিবর্তে এলাকার বন্ধুবান্ধবদের সঙ্গে খেলতে শুরু করে। বাড়ির লোকজন বকাবকি করে ইন্দ্রজিৎকে। তা সত্ত্বেও মাঠে খেলা করতে যায় সে।
এরপর আর ছেলের খোঁজখবর নেননি পরিবারের লোকজন। সন্ধেয় ইন্দ্রজিতের খোঁজখবর শুরু করেন অভিভাবকরা। তখন দেখা যায়, নিজের ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে রয়েছে খুদে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে জানান চিকিৎসকরা। পরিবারের লোকজনের দাবি, বকাঝকার ফলে অভিমানে চরম সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনা মানতে পারছেন না তার আত্মীয় পরিজনরা। কান্নায় ভাসছেন তাঁরা।
সর্বশেষ খবর
-
হাওড়ায় বাড়ির সামনে জমা জলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তকারী দল পাঠালেন মন্ত্রী, আর্থিক সাহায্যের আশ্বাস
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব
-
ঘাস-খড় খাচ্ছেন বৃদ্ধ, নাগপঞ্চমীতে ভর করেছে অসুর! ভাইরাল বুদ্ধিরামের ভিডিও