সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাম মন্দির (Ram Temple) নিয়ে ফেসবুকে পোস্ট করায় ফের হেনস্তার শিকার এক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাটে। বিজেপির তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur university) ওই ছাত্রী ও তাঁর মাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। চড়া সুর দিলীপ ঘোষের গলায়ও।
জানা গিয়েছে, করোনার কারণে আপাতত মাদারিহাটের বাড়িতেই রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়া। সম্প্রতি রাম মন্দির নিয়ে ফেসবুকে (Facebook) একটি পোস্ট করেছিলেন ওই ছাত্রী। বিষয়টি নজরে পড়তেই বিজেপির নেতা-কর্মীরা হুমকি দিতে শুরু করে তাঁকে। সালিশি সভায় ডেকে হেনস্তা করা হয় ওই পড়ুয়া ও তাঁর মাকে। এরপরই ভয়ে আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দেন তাঁরা। বিষয়টি প্রকাশ্যে আসার পরই ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তাঁরা। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ স্থানীয় বিজেপি কর্মীরা। তবে উলটো সুর রাজ্য বিজেপির (BJP) সভাপতি দিলীপ ঘোষের গলায়।
[আরও পড়ুন: গরু পাচারকারী সন্দেহে গুলি বিএসএফের, প্রাণ গেল ‘নিরীহ’ কিশোরের]
যাদবপুরের ওই ছাত্রী প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “যাদবপুরের পড়ুয়ারা বরাবর এসব করে আসছে। তবে রাষ্ট্রবিরোধী এসব আচরণ সহ্য করা হবে না। দেশে পুলিশ-প্রশাসন, আইন শৃঙ্খলা আছে।” এরপরই হুমকির সুরে বিজেপি সাংসদ বলেন, “যারা এসব করছেন তাঁরা এখনই সাবধান হয়ে যান।” দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, কিছুদিন আগেই রাম মন্দির নিয়ে পোস্ট করায় বিজেপি কর্মীদের দ্বারা হেনস্তা শিকার হতে হয়েছিল কোচবিহারের বাসিন্দা এক ডাক্তারি পড়ুয়াকে। লাগাতার হুমকির মুখে পড়তে হয়েছিল তাঁকে। হাত জোড় করে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল। সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কয়েকদিনের ব্যবধানে ফের একই ঘটনার পুনরাবৃত্তি।
[আরও পড়ুন: জমি জীবিকা কমিটিতে ভাঙন! তৃণমূলে যোগ দিলেন কয়েকশো পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারী]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে