শংকরকুমার রায়, রায়গঞ্জ: এবার নিয়োগ দুর্নীতি মামলার নাম জড়াল রায়গঞ্জের এক স্কুল শিক্ষকের। অভিযোগ, ধৃত কুন্তল ঘোষের মিডলম্যান হিসেবে কাজ করতেন তিনি। শোনা যাচ্ছে, ইডি তলব করেছে তাঁকে।
রায়গঞ্জের (Raigunj) সুদর্শনপুর হাই স্কুলের শিক্ষক গৌতম তান্ত্রিয়া। বাড়ি স্কুলের কাছেই। শিক্ষক ছাড়াও আরও দুটো পরিচয় রয়েছে তাঁর। প্রথমত, গৌতমবাবু পশুপ্রেমী সংগঠনের প্রেসিডেন্ট। দ্বিতীয়ত, তৃণমূল নেতা হিসেবেই এলাকায় পরিচিত তিনি। জানা গিয়েছে, ২০০৭ সাল থেকে চাকরি করেন তিনি। প্রথমে ইসলামপুরের একটি স্কুলে শিক্ষকতা করতেন। পরে চলে আসেন সুদর্শনপুর স্কুলে। তাঁর স্ত্রী প্রাথমিক স্কুলের শিক্ষিকা। স্থানীয় সূত্রে খবর, ২০১৭ সালের পর থেকে আচমকাই বদলে যেতে থাকেন গৌতম। এলাকায় রীতিমতো দাপট দেখাতেন তিনি। অভিযোগ, অধিকাংশ দিন স্কুলেই যেতেন না। এ বিষয়ে কর্তৃপক্ষের কিছু বলার সাহস ছিল না বলেই দাবি। কারণ, তৃণমূলের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে নাকি ওঠাবসা ছিল গৌতমের। তাঁর দাপটে কার্যত বিরক্ত ছিলেন এলাকার বাসিন্দারা।
[আরও পড়ুন: সমবায় ভোটে নিরঙ্কুশ জয় তৃণমূলের, কামারহাটি পুরসভাতেও মুখ পুড়ল বিরোধীদের]
সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর থেকেই নাকি নিয়োগ দুর্নীতি কাণ্ডে শোনা যাচ্ছিল গৌতম তান্ত্রিয়ার নাম। এবার প্রকাশ্যে এসেছে ইডির একটি নথি। সেখানে দেখা যাচ্ছে গৌতম তান্ত্রিয়ার নাম। সূত্রের খবর, কুন্তল ঘোষের মিডলম্যান হিসেবে নাকি কাজ করতেন গৌতম। যদিও তাঁর দাবি, কীভাবে ইডির নথিতে নাম এল তা জানা নেই। গৌতমবাবু বলেন, “ইডির তরফে যোগাযোগ করেনি। কী ঘটেছে, সেটাও আমি জানি না। কুন্তলদের চিনি না। খবরে যা দেখছি, ততটুকুই।”
[আরও পড়ুন: শক্তিগড় শুটআউট: ‘শুভেন্দু-দিলীপ সব জানত, রাজু ঝা খুনে কেন CBI চাইছে না?’, প্রশ্ন TMC নেতার]
সর্বশেষ খবর
-
‘অবিবাহিত’ প্রেমিকের বাড়িতে স্ত্রী-মেয়ে-জামাই! চক্ষু চড়কগাছ প্রেমিকার, প্রতিবাদ করায় ‘খুনের চেষ্টা’
-
ক্রিকেট কেরিয়ারের দুঃসময় ভুলে বিয়ের পিড়িতে রিঙ্কু, চূড়ান্ত দিনক্ষণ
-
আপাতত ফাঁকাই থাকবে বিধানসভার দ্বিতীয় শীর্ষ পদ! অথৈ জলে ডেপুটি স্পিকার নির্বাচন
-
আইএফএ শিল্ডের সম্ভাব্য সূচি ঘোষিত, কবে কথায় নামছে মোহনবাগান-ইস্টবেঙ্গল?
-
ইচ্ছামতো দাম নয়! পাইকারী বাজারে চিনির মূল্য বেধে দিল রাজ্য, মিলবে সুফল বাংলাতেও