A TMC leader allegedly attacked by some miscreant in Bhatpara

ফের উত্তপ্ত ভাটপাড়া, তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি

এই ঘটনার নেপথ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলেই অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৯, ২০২২, ১৪:৪২

options
link
ফের উত্তপ্ত ভাটপাড়া, তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি

অর্ণব দাস, বারাসত: ফের উত্তপ্ত ভাটপাড়া (Bhatpara)। আবারও চলল গুলি। ভাটপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতাকে লক্ষ্য করে চালানো হল গুলি। অল্পের জন্য রক্ষা পান ওই তৃণমূল নেতা। তবে বন্দুকের বাঁট দিয়েও মাথায় আঘাত করা হয় তাঁকে। গুরুতর জখম ওই তৃণমূল নেতা। এই ঘটনার নেপথ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলেই অভিযোগ। যদিও অভিযোগ খারিজ করেছে বিরোধী পদ্মশিবির।

Advertisement

বুধবার সকাল সাতটা নাগাদ উত্তর ২৪ পরগনার ভাটপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা অসীম রায় বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তাঁর পিছু ধাওয়া করে দুষ্কৃতীরা। ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলিও চালায় তারা। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই তৃণমূল নেতার উপর হামলা চালায় দুষ্কৃতীরা। শাসক শিবিরের নেতার মাথায় বন্দুকের বাঁট দিয়েও আঘাত করা হয়।

Advertisement

[আরও পড়ুন: দু’দিন বাদে ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ২ লক্ষ ৮৩ হাজার]

মাথা ফেটে যায় ওই তৃণমূল নেতার। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধারে এগিয়ে আসেন। তবে পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তৃণমূল নেতাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। মাথার চোট বেশ গুরুতর বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

Advertisement

এদিকে এই ঘটনার পর থেকেই চলছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের দাবি, এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়িত। যদিও অভিযোগ খারিজ করেছে বিরোধী পদ্মশিবির। বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে গেরুয়া শিবিরের কোনও কর্মী-সমর্থক জড়িত নয়। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে তৃণমূল নেতাকে খুনের চেষ্টা করা হয়। বুধবার সকালের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: স্কুলছুটদের ফের স্কুলে ফেরাতে হবে, জনস্বার্থ মামলা কলকাতা হাই কোর্টে]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.