রঞ্জন মহাপাত্র, কাঁথি: মন্দারমণিতে অঘটন। সমুদ্র স্নানে নেমে তলিয়ে মৃত্যু এক পর্যটকের। নিখোঁজ আরও দুই। তাঁদের খোঁজে চলছে জোর তল্লাশি।
কৌশিকী অমাবস্যায় বৃহস্পতিবার থেকেই উত্তাল সমুদ্র। শুক্রবারও পরিস্থিতি প্রায় একইরকম। দিঘায় জলোচ্ছ্বাসও হয়। তাই সমুদ্রে নামার ক্ষেত্রে পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করা হয়। গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীকেও। তবে সেই নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এদিন সমুদ্রে স্নান করতে নামেন পাঁচ যুবক। তারপরই ঘটে অঘটন। তাঁদের মধ্যে তিনজন সমুদ্রে তলিয়ে যান।
[আরও পড়ুন: সিগন্যালিংয়ের সমস্যায় ব্যাহত মেট্রো পরিষেবা, অফিস টাইমে ভোগান্তির শিকার যাত্রীরা]
যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে রামনগরের বড়রাংকুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে জানান। নিহত নভেত আখতার, কলকাতার কোলিন লেনের বাসিন্দা তিনি। এখনও নিখোঁজ দুজনের খোঁজে চলছে জোর তল্লাশি। ওই পাঁচ বন্ধু মদ্যপান করে সমুদ্রে নেমেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: সামনে শায়িত বাবার দেহ, বুক উঁচিয়ে কাশ্মীরে শহিদ কর্নেলকে স্যালুট খুদের]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন