নন্দন দত্ত, সিউড়ি: ফের গণধর্ষণ। আর এবার বাংলাতেই গণধর্ষণ (Gangrape)। ঘটনাস্থল বীরভূমের বোরবাঁধ। আদিবাসী ওই মহিলা ঘটনার তিনদিন পর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। বাকি তিনজন এখনও পলাতক। কেন ঘটনার তিনদিন পর অভিযোগ দায়ের করলেন ওই মহিলা, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঠিক কী হয়েছিল? ওই মহিলার বয়ান অনুযায়ী, দীর্ঘদিন ধরে বীরভূমের (Birbhum) বোরবাঁধ এলাকায় বসবাস করছেন তিনি। বেশ কয়েকবছর আগে তাঁর স্বামী মারা যান। বর্তমানে একাই ওই গ্রামে বাস করেন তিনি। গত মঙ্গলবার সন্ধেয় এক ব্যক্তির সঙ্গে এলাকাতেই দেখা করতে গিয়েছিলেন। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে কথাও বলেন তিনি। পরে ওই ব্যক্তির বাইকে চড়ে যাচ্ছিলেন আদিবাসী মহিলা। তাঁর দাবি, রাস্তার মাঝেই তিনি দেখেন পাঁচজন ব্যক্তি বসে মদ্যপান করছে। তারাই পথ আটকায় ওই মহিলার। বাইক থেকে নামতে বলা হয়। প্রথমে নামতে চাননি মহিলা। পরে যদিও ধমক দিয়ে বাইক থেকে নামানো হয় তাঁকে।
[আরও পড়ুন: ‘রাজনৈতিক মদতেই পৌষমেলার মাঠের পাঁচিল ভাঙচুর’, দাবি বিশ্বভারতীর উপাচার্যের]
এরপর জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। অভিযোগ, পাঁচজন মদ্যপ ব্যক্তি একে একে ধর্ষণ করে তাঁকে। তারপর ওই জঙ্গলের ভিতরেই ফেলে রেখে চলে যায় তারা। দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। নিজেকে সামলে নিয়ে বেশ কিছুক্ষণ পর একাই জঙ্গল থেকে বাড়ি ফিরে যান তিনি। মাঝে তিনদিন কেটে যায়। শনিবার মহম্মদবাজার থানায় যান নিগৃহীতা আদিবাসী মহিলা। সেখানে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ তদন্তে নেমে রাতে দু’জনকে গ্রেপ্তার করে। বাকি তিনজন এখনও পলাতক। কারও কোনও খোঁজ পাওয়া যায়নি। কেন শনিবার পর্যন্ত থানায় অভিযোগ জানালেন না ওই নিগৃহীতা আদিবাসী মহিলা, তা খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: ব্যারিকেড করে করোনার সংক্রমণ ঠেকানো যাবে না, মত রাজ্যের কোভিড উপদেষ্টার]
সর্বশেষ খবর
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু