South 24 Parganas

৫০ টাকার মাংস নিয়ে বচসা! ক্রেতার হাতে ‘খুন’ বিক্রেতা

প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৫, ১৭:৫২

options
link
৫০ টাকার মাংস নিয়ে বচসা! ক্রেতার হাতে ‘খুন’ বিক্রেতা

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ৫০ টাকার মাংস নিয়ে বচসার জের! ক্রেতার হাতে ‘খুন’ বিক্রেতা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানার অন্তর্গত রানিয়ার বিদিরায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব মৃতার পরিবারের সদস্যরা।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম শেখ আবদুল। তিনি সাইকেল নিয়ে এলাকায় এলাকায় ঘুরে মাংস বিক্রি করতেন। এদিন মাংস বিক্রি করতে বিদিরায় গিয়েছিলেন তিনি। অভিযুক্ত আনসুরের পরিবারের সদস্যরা তাঁর কাছে যায়। তাঁরা ৫০ টাকার মাংস চায় বলে সূত্রের খবর। কিন্তু আবদুল জানায় ৫০ টাকার মাংস দেওয়া যাবে না। এরপরই কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অশান্তি চরমে ওঠে। আবদুল ও আনসুর হাতাহাতিতে জড়িয়ে পড়ে। গুরুতর জখম হন আবদুল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রক্তাক্ত অবস্থায় আবদুলকে উদ্ধার করে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরই তাঁর পরিবারের তরফে খুনের অভিযোগ করা হয় নোদাখালি থানায়। ইতিমধ্যেই দেহ ময়নতন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযোগ পেয়েছেন। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.