দুর্গাপুর

অভাব ঘোচাতে বাড়িতে লুকিয়ে কারখানার কাজে যোগ, প্রথম দিনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২০, ১৭:০৭

options
link
অভাব ঘোচাতে বাড়িতে লুকিয়ে কারখানার কাজে যোগ, প্রথম দিনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: সংসারের অভাব কমাতে বাড়িতে না জানিয়েই চাকরিতে যোগ দিয়েছিলেন রাহুল। ভেবেছিলেন প্রথম দিন কাজ থেকে ফিরে সকলকে সুখবরটা দেবেন। কিন্তু তা আর হল না। নির্দিষ্ট সময়ে কাজ যোগ দিলেও বাড়ি ফেরা হল না তাঁর। কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

Advertisement

জানা গিয়েছে, চলতি বছরেই উচ্চমাধ্যমিক পাশ করেছেন দুর্গাপুরের  (Durgapur) ডিটিপিএস কলোনির বাসিন্দা রাহুল ঘোষ নামে ওই যুবক। দাদার রোজগারে কোনওরকমে তাঁদের সংসার চলত। তাই পরীক্ষার ফল বেরনোর পর থেকেই চাকরির খোঁজ শুরু করেন ওই যুবক। রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুকের একটি কারখানায় কাজ পেয়েও যান তিনি। কিন্তু বাড়িতে বিষয়টি জানাননি রাহুল। ভেবেছিলেন বুধবার কাজে যোগ দেওয়ার পর বাড়ি ফিরে সবটা বলবেন। পরিকল্পনামাফিক এদিন কাজেও যান তিনি। কিন্তু সেখানেই ঘটে দুর্ঘটনা। প্রবল বৃষ্টির মধ্যে রঙের কাজ করতে গিয়ে কারখানার ভিতরই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় যুবকের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আরামবাগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার, পার্টি অফিস ভাঙচুর, এলাকায় পুলিশি টহল]

ছেলের মৃত্যুর খবর বাড়িতে আসার পর থেকে পরিবারের সদস্যদের চোখের জল যেন বাঁধ মানছে না। মৃতের মা কাজল ঘোষ কাঁদতে কাঁদতে বলে চলেছেন, ‘‘কোনওদিন কাজের জন্যে চাপ দিইনি ওকে। আমাদের কাউকে না বলে কেন কাজে গেল তাও বুঝলাম না। জানলে বাধা দিতাম ওকে।” প্রসঙ্গত, এদিন মৃত রাহুলের বাড়ি যান আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বনাথ পারিয়াল। তিনি সমবেদনা জানানোর পাশাপাশি যুবকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: সদ্যোজাতর মৃত্যুর প্রতিবাদে নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর, ফের চিকিৎসককে মার পরিবারের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.