রমণী বিশ্বাস, তেহট্ট: নিজের কলেজ পড়ুয়া ছেলেকে মাদক কারবারে নামিয়েছিলেন বাবা। ভেবেছিলেন ছেলেকে দিয়ে কাজ করা যাবে সহজে। কিন্তু শেষরক্ষা হল না। মাদক-সহ পুলিশের জালে কলেজ পড়ুয়া। নদিয়ার (Nadia) পলাশিপাড়া থানার কুলগাছি এলাকা থেকে সাজিদুল শেখ নামে ওই কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, পলাশিপাড়া এলাকার বড় নলদহ, কুলগাছি, পলশণ্ডা-সহ বিভিন্ন এলাকায় মাদকের রমরমা ব্যবসা চলে। কয়েক দিন আগে শুল্কদপ্তর বড় নলদহতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার এবার গ্রেপ্তার পলাশিপাড়া থানার বড় নলদহের ছাত্র। ধৃতের কাছ থেকে ৫১০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে মঙ্গলবার কৃষ্ণনগর আদালতে তুললে পুলিশ ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
[আরও পড়ুন: ঘরের ছেলে পল্টু নেই ৩ বছর, তবু প্রথা মেনেই চলছে জৌলুসহীন মিরিটির দুর্গাপুজো]
পুলিশের দাবি, বর্তমান সময়ে মাদক কারবারিরা অনেক বেশি সচেতন হয়েছে। তাই তাঁরা নিজের কলেজ পড়ুয়া ছেলেকে কাজে লাগাতেও দ্বিধা বোধ করছে না। পুলিশ খবর পায়, বড় নলদহ থেকে এক কলেজ ছাত্র পিঠের ব্যাগে কয়েকশো গ্রাম হেরোইন নিয়ে কুলগাছির কাছে যাচ্ছে। খবর পেয়ে পুলিশ ওই জায়গায় গিয়ে ওই কলেজ ছাত্রকে আটকে তল্লাশি শুরু করে। তাঁর পিঠ ব্যাগ তল্লাশি করতেই মেলে মাদক।
[আরও পড়ুন: বাবার মৃত্যুর মাস চারেক পরেই শৌচালয় থেকে মায়ের বিবস্ত্র দেহ উদ্ধার, পুলিশের নজরে ছেলে]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে