Abhishek Banerjee

আরও বিপদে ‘যুবরাজ’, আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা অভিষেক! ফের পুলিশের দ্বারস্থ ববি

অভিযোগপত্রে নাম রয়েছে শওকত মোল্লা, অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ও অয়ন ঘোষ দস্তিদারেরও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৪:৪৬

options
link
আরও বিপদে ‘যুবরাজ’, আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা অভিষেক! ফের পুলিশের দ্বারস্থ ববি
আরও বিপদে 'যুবরাজ', আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা অভিষেক! ফের পুলিশের দ্বারস্থ ববি

ক্রমশ বিপদ বাড়ছে কালীঘাট তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। শুক্রবার আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট ব়্যাকেট চালানোর অভিযোগে জীবনতলা থানায় অভিষেক-সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন অভিজিৎ দাস ওরফে ববি। অভিযোগপত্রে নাম রয়েছে শওকত মোল্লা, অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ও অয়ন ঘোষ দস্তিদারেরও।

Advertisement

পালাবদলের পর কার্যত আদা-জল খেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনেই পড়ে রয়েছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। একের পর এক অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হচ্ছেন তিনি। এবার যুবরাজের বিরুদ্ধে আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট ব়্যাকেট চালানোর অভিযোগ তুলে জীবনতলা থানার দ্বারস্থ হলেন ববি। ঠিক কী অভিযোগ তাঁর? ববির কথায়, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই হাত জাহাঙ্গির ও শওকত মোল্লা। শওকত ফাইভ-সিক্সের বেশি পড়েনি। অথচ প্রতিবার ভোটের হলফনামায় বদলে যেত তাঁর শিক্ষাগত যোগ্যতা। তার সব সার্টিফিকেট সব অন্য রাজ্যের সংস্থার নামে। আবার ডেলি কোর্সে পড়াশোনা করেছেন বলে উল্লেখ করেছেন। উনি তো থাকেন এখানে, তাহলে কী করে রোজ ক্লাস করলেন? এতেই আমার সন্দেহ হয়। তারপর খোঁজ খবর শুরু করি। এটা একটা বড় চক্র। আজ অভিষেক-সহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।” জীবনতলা থানার পুলিশ বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বলেই জানান অভিজিৎ। 

Advertisement

তৃণমূল জমানায় কয়লা, বালি ও নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একাধিকবার ইডি ও সিবিআই দপ্তরে হাজিরাও দিয়েছেন তিনি। তবে পালাবদলের পর যেন মামলার পাহাড়ে ক্রমশ চাপা পড়ে যাচ্ছেন অভিষেক। সই জাল, ডিজে মন্তব্য মামলা তো রয়েছেই। পাশাপাশি সেবাশ্রয়ে বিপুল দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। একাধিক এফআইআর হয়েছে। গাছচুরি-সহ একাধিক বেআইনি কাজেও নাম জড়িয়েছে যুবরাজের।    

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.