ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মানবিক রূপ দেখল বাংলার মানুষ। রাস্তায় এক বৃদ্ধ সাইকেল চালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়েছিলেন। সেই ঘটনা দেখেই গাড়ি থেকে নেমে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃদ্ধকে রাস্তা থেকে তোলা হয়। তাঁর কোথাও কোনও চোট লেগেছে কিনা, সেই কথাও জানতে চান। নিরাপত্তারক্ষীদের তাঁকে ছেড়ে দিতেও বলা হয়।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন পূর্ব নির্ধারিত কর্মসূচি মতো শিবমন্দির এলাকায় যাচ্ছিলেন। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে বছর খানেক আগে বিষ্ণুপুরে জাগ্রত শিবমন্দির বড় কাছারি সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় সেই মন্দির লাগোয়া বহু দোকান-বাজার। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি সেসব ক্ষতিগ্রস্ত দোকান নতুন করে গড়ে দেবেন। সেই কাজ সম্পূর্ণ। আজ, রবিবার সেই সব দোকানের চাবি অভিষেক নিজে দোকানদারদের হাতে তুলে দিতেই সেখানে যাচ্ছিলেন সাংসদ।
এদিন রাস্তা দিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছিল অভিষেকের কনভয়। উলটো দিকের রাস্তা দিয়ে এক বৃদ্ধ সাইকেল নিয়ে যাচ্ছিলেন। অসর্কতাবশত ওই বৃদ্ধ সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন। সেই ঘটনা নজর এড়ায়নি অভিষেকের। দ্রুত কনভয় থামানোর নির্দেশ দেন তিনি।
এদিন রাস্তা দিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছিল অভিষেকের কনভয়। উলটো দিকের রাস্তা দিয়ে এক বৃদ্ধ সাইকেল নিয়ে যাচ্ছিলেন। অসর্কতাবশত ওই বৃদ্ধ সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন। সেই ঘটনা নজর এড়ায়নি অভিষেকের। দ্রুত কনভয় থামানোর নির্দেশ দেন তিনি। গাড়ি থামতেই রাস্তায় নেমে চটজলদি অভিষেক পৌঁছে যান বৃদ্ধের কাছে। পৌঁছে যান নিরাপত্তারক্ষীরাও। বৃদ্ধকে তুলে দাঁড় করানো হয়। তাঁর কোথাও কোনও চোট লেগেছে কিনা, তিনি ঠিক আছেন তো? সেই কথা জানতে চান মানবিক অভিষেক। বৃদ্ধ সাইকেল চালিয়ে যেতে পারবেন কিনা, সেই কথাও জানতে চাওয়া হয়। নিরাপত্তারক্ষীদের তাঁকে এগিয়ে দিতেও বলা হয়। এরপর বিষ্ণুপুরে শিবমন্দির বড় কাছারি এলাকার দিকে রওনা দেন তিনি। এদিন দোকানিদের হাতে নতুন দোকান ঘরের চাবিও তুলে দেওয়া হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সপ্তাহান্তে ছুটির আমেজ, দার্জিলিঙের ভিড় এড়িয়ে ঘুরে আসুন এই ৩ অফবিট পাহাড়ি গন্তব্যে
-
অনুমতি ব্যতীত ভিনধর্মে বেচা যাবে না জমি? ল্যান্ড জেহাদ রুখতে আইন আনার ঘোষণা শুভেন্দুর
-
বাংলাদেশ থেকে লাগাতার খুনের হুমকি! ভবানীভবনের দ্বারস্থ ঋতব্রত
-
ইউটিউবে রোজগার আর সহজ নয়! লাফিয়ে বাড়ছে ওয়াচ ওয়ার, আসছে কড়া নিয়ম
-
‘সরকার আপনাদের কথা শুনেছে’, আন্দোলনকারীদের বার্তা হেমন্তের, শান্তির আহ্বান মুখ্যমন্ত্রীর