গ্রীষ্মের ছুটি কবেই শেষ, পুজোর ছুটি এখনও বেশ দেরী। অথচ মন চাইছে ঘুরতে যেতে। কী করবেন? আসছে শনিবার, অর্থাৎ ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের ছুটি। পরের দিন রবিবার। এর সঙ্গে বড়জোর আর একদিনের ছুটি নিতে পারলেই, ঘুরে আসা যায় পাহাড় থেকে। দার্জিলিংয়ের (Darjeeling) ঘিঞ্জি রাস্তাঘাট নয়, যাওয়া যেতে পারে একেবারে অফবিট ৩ লোকেশনে। অবাক হচ্ছেন?
শুক্রবার সকালেই কলকাতা থেকে চলে যান এনজেপি। দুপুরের খাওয়া সেরে আগে থেকে বুক করা গাড়িতে সুখিয়াপোখরির উদ্দেশে রওনা দিন। চাইলে শেয়ার গাড়িও নিতে পারেন। পাহাড়ের পথে উঠতে উঠতে বদলে যাবে চারপাশের দৃশ্য—শহরের ব্যস্ততার বদলে দেখা মিলবে সবুজ পাহাড়, কুয়াশা আর নিরিবিলি রাস্তার।
আরও পড়ুন:

পৌঁছতে রাত হয়ে যাবে। সকালে উঠে সুখিয়াপোখরিতে কয়েক ঘণ্টা সময় কাটাতে পারেন। পাহাড়ি রাস্তা আর ভিউ পয়েন্ট দেখুন। কাছাকাছি জোরপোখরি ঘুরে দেখতে পারেন। দুপুরে সেখানেই এক হোটেলে খাওয়া সেরে দিনের আলো থাকতে রওনা দিন ছোটা মাংওয়ার দিকে। পাহাড়ি রাস্তার কারণে যাত্রায় সময় লাগবে, তাই খুব বেশি সাইটসিয়িং-এর পরিকল্পনা না রাখাই ভালো।
ছোটা মাংওয়া পৌঁছে হোমস্টেতে চেক-ইন করুন। সেদিন আর কোনও কাজ নয়, শান্তিতে উপভোগ করুন সময়টাকে। শহরের কোলাহল থেকে একেবারে দূরে, পাহাড়ের পথ ধরে হাঁটুন। কফি-মোমো-থুকপায় কেটে যাক মনোরম সন্ধে।
রবিবার ভোর অন্ধকার থাকতে ছোটা মাংওয়া থেকে অহলদারা চলে যান। ভোরের আলোয় পাহাড়ের প্যানোরামিক ভিউ, মেঘ আর দূরের পর্বতশ্রেণি দেখার অভিজ্ঞতা দারুণ। আবহাওয়া পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যেতে পারে।
দুপুর দুপুর নেমে আসুন পাহাড় থেকে। রবিবার দুপুরের পর আর কোনও বড় সাইটসিয়িং-এর পরিকল্পনা না রাখাই ভালো। এনজেপি পৌঁছে স্টেশনের কাছাকাছি কোনও খাবার দোকান থেকে রাতের খাওয়া সেরে নিন। রাতেই উঠে পড়ুন কলকাতাগামী ট্রেনে। সারা রাত ট্রেনে ঘুমিয়ে সকালে একেবারে ঝরঝরে শরীর-মনে ফিরে আসুন নিজের শহরে।

পাহাড়ে যাওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে পারলে ভালো। এই সামান্য সময়ে কত বেশি স্পট কভার করা গেল, তা না ভেবে সময়টুকু উপভোগ করুন যত পারা যায়। বুক ভরে বাইরের আলো-বাতাস ভরে নিতে পারলে তার ভরসায় পরের কয়েকটা দিনের বদ্ধ জীবন কাটিয়ে দেওয়া যায়। এনজেপি থেকে শেয়ার গাড়ি পেতে এমনিতেও কোনও সমস্যা হওয়ার কথা নয়। তবে সপ্তাহান্তে পর্যটকদের সংখ্যা বাড়লে অসুবিধার মুখে পড়তে হতে পারে। তাই গাড়ি আগে থেকে বুক করে রাখতে পারলেই ভালো।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের