Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
SSC

ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি

যা পরিস্থিতি ৩১ আগস্টের মধ্যে ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়া কার্যত অসম্ভব। সেক্ষেত্রে কমিশন সুপ্রিম কোর্টে অতিরিক্ত সময় চেয়ে আবেদন জানাতে পারে।

গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ০০:০১

link
গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ০০:০১

options
link
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি zoom
Advertisement

একাদশ-দ্বাদশে সুপারিশপত্র পাওয়া প্রার্থীদের নিয়োগ এবং নবম-দশমে তথ্য যাচাই হয়ে যাওয়া ১৫ হাজার হবু শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া ওবিসি জটে অনিশ্চিত হয়ে পড়ল। মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা জানান, ওবিসি সংরক্ষণে ৭ শতাংশ না ১৭ শতাংশ নীতি কার্যকর হবে, তা নিয়ে আইনজীবীদের আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। এর ফলে ১৪ আগস্ট থেকে একাদশ-দ্বাদশের সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত হওয়ার সম্ভাবনা। এসএসসি দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যা পরিস্থিতি ৩১ আগস্টের মধ্যে ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়া কার্যত অসম্ভব। সেক্ষেত্রে কমিশন সুপ্রিম কোর্টে অতিরিক্ত সময় চেয়ে আবেদন জানাতে পারে।

অন্য দিকে, পুজোর আগেই গ্রুপ সি ও ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, স্বচ্ছতা বজায়ে স্বামী আত্মপ্রিয়ানন্দ, স্বামী তত্ত্বসারানন্দ, স্বামী স্বাস্ত্রজ্ঞানন্দ ও রময়া তারাকাদ ভেঙ্কটেশ্বরনকে নতুন সদস্য হিসাবে কমিশনে যুক্ত করা হচ্ছে। স্বামী আত্মপ্রিয়ানন্দ জানান, স্বচ্ছতার স্বার্থে এখন থেকে এসএসসি সংক্রান্ত যাবতীয় আপডেট ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে।

Advertisement

উল্লেখ্য, গত বছরই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে আদালতের নির্দেশে বাতিল হয় প্রায় ২৬০০০ শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। এই শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন এসএসসির তরফে জানিয়ে দেওয়া হয়, ওবিসি জটেই মূলত এই তারিখের মধ্যে শেষ করা যাচ্ছে না নিয়োগ প্রক্রিয়া। এর জন্য শীর্ষ আদালতে সময় চাইবে এসএসসি। কতদিন সময় চাওয়া হবে তা নিয়ে এখনও আলোচনা চলছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.