নিট প্রশ্নফাঁস আন্দোলনে বড় সাফল্য পেয়েছে অভিজিৎ দীপকে প্রতিষ্ঠিত ককরোচ জনতা পার্টি (সিজেপি) (CJP)। এখনই মূলধারার রাজনৈতিক দল গড়ার ভাবনা নেই, জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে সোমবার নয়া কর্মসূচি ঘোষণা করল ‘আরশালো’রা। এবার গ্রামাঞ্চলের সরকারি স্কুলগুলিতে উন্নত সুযোগ-সুবিধার দাবিতে সরব হবে তারা।
জানা গিয়েছে, আগামী ১৫ আগস্ট ‘আরশোলা’দের এই কর্মসূচিটি শুরু হবে। এর মাধ্যমে ‘ককরোচ’রা অভিভাবকদের সরকারি স্কুলের সুযোগ-সুবিধা যাচাই করার আহ্বান জানাবে। শুধু তাই নয়, পঞ্চায়েত প্রধানদের নিজ নিজ গ্রামে উন্নয়নের কাজে হাত লাগানোরও আর্জি জানানো হবে। এক ভিডিও বার্তায় অভিজিৎ জানিয়েছেন, তিনি মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় অবস্থিত নিজের গ্রাম থেকেই এই কর্মসূচিটি শুরু করবেন। পাশাপাশি, পঞ্চায়েত প্রধানদের সঙ্গেও আলোচনা করবেন। ‘ককরোচ’ প্রধান আরও জানিয়েছেন, এই কর্মসূচিতে বিদ্যুৎ, পানীয় জল, শৌচাগার এবং মধ্যাহ্নভোজের মতো সুযোগ-সুবিধার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
আরও পড়ুন:
এই কর্মসূচির অংশ হিসাবে সিজেপি ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধানদের নিজ নিজ গ্রামের স্কুলগুলির উপর মনোনিবেশের আহ্বান জানিয়েছে। পাশাপাশি, তারা প্রতিশ্রুতি দিয়েছে, স্কুলগুলির উন্নয়নের আগের ও পরের অবস্থার ছবি সমাজমাধ্যমে প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধানদের কৃতিত্বও দেওয়া হবে। গোটা ব্যবস্থায় নিরীক্ষা ফর্ম প্রকাশেরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সিজেপি। কিন্তু ওয়াকিবহাল মহলের একাংশের প্রশ্ন, কর্মসূচির নামে কি ফের দেশজুড়ে অরাজকতা-বিক্ষোভ শুরু করবে ‘আরশোলা’রা? উত্তর দেবে সময়।
সর্বশেষ খবর
-
ঝড়বৃষ্টিতে হাইটেনশন তার ছিঁড়ে বিপত্তি, মর্মান্তিক মৃত্যু ২ শাবক-সহ মা হাতির!
-
সমর্থন ‘বন্ধু’ রাশিয়া-সহ ৩ দেশের! রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের পথে আরও এগোল ভারত
-
বিজেপির হয়ে ভোটে লড়তে বলেছিলেন জ্ঞানেশ, বিস্ফোরক প্রাক্তন আমলা, ফের বিতর্ক
-
আগমনী থেকে বিসর্জন, রাতের ইডেন-আকাশে পুজোর প্যান্ডেল আঁকবে ‘ড্রোনাচার্য’
-
নগরপালিকা আইন লঙ্ঘন! এক ওয়ার্ড টানা ৪ বার মহিলা সংরক্ষণ, প্রতিবাদ মমতা তৃণমূল বাম-কংগ্রেসের