সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে ১০০ দিনের কাজের টাকা বন্ধের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এমনকী, বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকাও দিচ্ছে না বলে অভিযোগ করেছে তৃণমূল (TMC)। অথচ বাংলায় ভোটের দিন মদের জন্য বিজেপির বাজেট ৪০ কোটি। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার জয়নগরে নির্বাচনী সভা করেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর দাবি, “সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়াল বলেন, একটি বুথে মদ খাওয়ার খরচ পাঁচ হাজার।” সঙ্গে কটাক্ষ,”১০০ দিনের কাজের টাকা বন্ধ। অথচ বিজেপির একটি বুথে মদ খাওয়ার খরচ বলছে পাঁচ হাজার।” এর পর হিসেব দিয়ে অভিষেক প্রশ্ন করেন, “বাংলায় কত বুথ আছে জানেন? ৮০ হাজার। একটা বুথে পাঁচ হাজার হলে আশি হাজার বুথে ৪০ কোটি টাকা।”
[আরও পড়ুন: ভুয়ো সার্টিফিকেট নিয়ে শিক্ষকতা! বাগুইআটির নামী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ]
কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ নিয়ে ফের সরব হন অভিষেক। বললেন, “বিজেপির বাড়ির টাকা বন্ধ আর ভোটের দিন বিজেপির মদের বাজেট ৪০ কোটি। এত টাকার মদ কে খাবে?” শেষে তাঁর কটাক্ষ, “এলাকায় কোনও ভালো লোক বিজেপি করে না। আর তাই ওদের মদের বাজেট এত।”
[আরও পড়ুন: যোগ্য তো? নথি দিয়ে প্রমাণ করতে হবে রাজ্যের সব শিক্ষককে, জারি নির্দেশিকা]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের