ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: মহাত্মা গান্ধীর স্বপ্নের পঞ্চায়েত গড়াই লক্ষ্য। রক্তহীন পঞ্চায়েত ভোট, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়তে রাজ্যজুড়ে জনসংযোগ যাত্রা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কোচবিহারের দ্বিতীয় দিনের সভা থেকে এমনই বার্তা দিলেন তিনি।
এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “গান্ধীজির সময়ও যাত্রা হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। আমরা এই যাত্রা করছি।” তিনি আরও বলেন, “বাংলার যে প্রথা ৭২ সাল থেকে চলে আসছে যে, পঞ্চায়েত মানেই দুর্নীতি, পঞ্চায়েত মানেই সন্ত্রাস। গান্ধীজি যে পঞ্চায়েত গড়ে তুলতে চেয়েছিলেন, ৭২ সালে কংগ্রেস সরকার আর তারপর বামেদের সময় পরপর সন্ত্রাস হয়েছে। একেকটা ভোট ১০০,১২০,১৪০ জনের মৃত্যু হয়েছে। সেই পরিস্থিতির পরিবর্তন চাই বলে মানুষের কাছে এসেছি। এই প্রথা ভাঙতে এসেছি।” অভিষেকের আরও সংযোজন, “মানুষকে সেই প্রথা ভাঙতে হবে। প্রগতিশীল গঠনমূলক মানুষের পঞ্চায়েত গড়তে চাই, কেউ আটকাতে পারবে না।”
[আরও পড়়ুন: ‘বিহার থেকে লোক এনে কালিয়াগঞ্জে তাণ্ডব’, পুলিশের ‘ভুল’ মেনেও বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর]

এদিন অভিষেকের কথায়, “আমরা ৩ বছর ক্ষমতায় আছি। কী দরকার ছিল আসার! কাউকে পাঠিয়ে মতামত নিলেই হত। বন্ধ ঘরে সিদ্ধান্ত হত কে প্রার্থী। আমরা এক ধাপ এগিয়ে শুরু করেছি। মানুষ তাদের প্রার্থী ঠিক করবে।”
[আরও পড়়ুন: মালদহের স্কুলে ‘বন্দুকবাজ’: নেপথ্যে দিল্লির চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী, সতর্ক থাকার পরামর্শ]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর