Abhishek Banerjee

কপ্টার বিভ্রাটে সরব হওয়ার পরই মিলল অনুমতি! বুধে চপারে বালুরঘাটে অভিষেক

আজ ভিনরাজ্যে অত্যাচারিত শ্রমিকদের সঙ্গে দেখা করবেন অভিষেক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৭, ২০২৬, ১৫:৩২

options
link
কপ্টার বিভ্রাটে সরব হওয়ার পরই মিলল অনুমতি! বুধে চপারে বালুরঘাটে অভিষেক

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: মঙ্গলবার কপ্টার জটিলতা নিয়ে রামপুরহাটের সভা থেকে সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। ওইদিনই মিটেছে জটিলতা। অনুমতি পেয়েছে অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের কপ্টার। আজ, বুধবার কলকাতা থেকে বিমানে বালুরঘাটে যাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখান থেকে বাকি রাস্তা কপ্টারে যাবেন অভিষেক।   

Advertisement

ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যজুড়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গতকাল, মঙ্গলবার বীরভূমে সভা-সহ একাধিক কর্মসূচি ছিল তাঁর। কিন্তু রওনা হওয়ার আগেই বিপত্তি ঘটে। অভিষেকের কপ্টারকে অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানায় DGCA। তা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে। অবশেষে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কপ্টারে রামপুরহাট যান তিনি। যদিও তিনি রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর কপ্টারকেও অনুমতি দেওয়া হয়। টানাপোড়েন মেটায় বুধবার নিজের কপ্টারেই বালুরঘাট থেকে ইটাহারে যাবেন অভিষেক। সূত্রের খবর, এদিন বিমানে কলকাতা থেকে বালুরঘাট যাবেন তিনি। সেখানেই এসআইআর হয়রানির শিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন অভিষেক। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, এরপর ২ টো নাগাদ তপনের পাতিরাম পঞ্চায়েত এলাকায় যাবেন তিনি। বাংলাদেশি সন্দেহে ভিনরাজ্যে অত্যাচারিত অসিত সরকারের বাড়ি যাবেন অভিষেক। চলতি বছরের এপ্রিলে বাংলা বলার অপরাধে অবৈধ অভিবাসী আইনে বালুরঘাটের বাসিন্দা অসিত ও গৌতমকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। স্বাভাবিকভাবেই তাঁদের পরিবারের সদস্যরা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ হন তিনি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি বলেই অভিযোগ। এরপর পাশে দাঁড়ায় তৃণমূল। তাঁদের উদ্যোগেই ঘরে ফেরেন অসিত ও গৌতম। কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করেছিলেন তাঁরা। বুধবার সেই অসিতের বাড়িতেই যাবেন অভিষেক। এরপর ইটাহারে মেগা রোড শো করবেন তিনি। রাতে উত্তরবঙ্গের বিধায়কদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। 

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.