Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১ অক্টোবর ২০২৬
Lucknow

বাড়ির সামনে মদ্যপানে আপত্তি, সত্তরের বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন লখনউয়ে!

দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১২:১৫

options
link
বাড়ির সামনে মদ্যপানে আপত্তি, সত্তরের বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন লখনউয়ে! zoom
প্রতীকী ছবি।
Advertisement

বাড়ির কাছে বসেই মদ্যপান করছিল দুই যুবক। স্বাভাবিক ভাবেই তা মেনে নিতে পারেননি বছর সত্তরের এক বৃদ্ধা। আপত্তি জানিয়েছিলেন। পরিণামে গণধর্ষণের শিকার হতে হল তাঁকে। হতে হল খুনও। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী হল লখনউয়ের (Lucknow) মোহনলালগঞ্জ। পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো বিষয়টাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি বৃদ্ধার বাড়ির একদম কাছে বসেই মদ্যপান করছিল। আপত্তি জানান বৃদ্ধা। শুরু হয় বচসা। অভিযোগ, এরপরই তাঁকে ধর্ষণ করে খুন করে অভিযুক্তরা। লোহার খাটে নাকি ফেলে দেওয়া হয়েছিল তাঁকে। সেই ধাক্কা সামলাতে না পেরেই মৃত্যু হয়চ তাঁর। পরে বৃদ্ধার বাড়ির লোক দ্বারস্থ হন স্থানীয় থানাক। দ্রুত পদক্ষেপ করে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এফআইআর দায়ের করা হয় দুই অভিযুক্ত রাজেশ (৩০) ও হরিরাম রাওয়াত (৩৪)। আরও অভিযোগ, খুনের পর দেহ লোপাটের চেষ্টাও করে তারা। কিন্তু সব মতলবই ভেস্তে যায়। তাদের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি প্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দাদের সাহায্যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.