Burdwan University

‘ককরোচ’দের স্কুল কর্মসূচিতে উদ্বুদ্ধ এবিভিপি! বর্ধমানের উপাচার্যকে ‘চোর’ তকমা দিয়ে ঘেরাও

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একাধিক বেনিয়মের অভিযোগ তুলে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন এবিভিপির সদস্যরা।

সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ২০:২৭

options
link
‘ককরোচ’দের স্কুল কর্মসূচিতে উদ্বুদ্ধ এবিভিপি! বর্ধমানের উপাচার্যকে ‘চোর’ তকমা দিয়ে ঘেরাও
সিজেপির ধাঁচে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন নিয়ে আন্দোলনে এবিভিপি। বৃহস্পতিবার, রাজবাটী ক্যাম্পাসে। নিজস্ব ছবি

দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি নিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’। দেশের বিভিন্ন স্কুলগুলি ঘুরে দেখে তার পরিকাঠামো উন্নতির চেষ্টা করছেন ‘ককরোচ’ সদস্যরা। এবার তাঁদের সেই স্কুলের কর্মসূচির প্রভাব পড়ল বিশ্ববিদ্যালয়েও। তবে বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) দাবিদাওয়া নিয়ে সরব হতে দেখা গেল ‘ককরোচ’দের বিরোধী ছাত্র সংগঠন এবিভিপিকে। বিশ্ববিদ্যালয় ও তার অন্তর্গত কলেজগুলির পরিকাঠামোগত উন্নয়ন, সঠিক সময় পরীক্ষা নেওয়া-ফলপ্রকাশের মতো একগুচ্ছ দাবিতে বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয় অভিযান করে। তার জেরে বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। আন্দোলনে স্লোগান তোলা হয়, ‘চোর চোর চোরটা/আমাদের উপাচার্যটা’। এমনকী এই প্ল্যাকার্ড লিখে রাজবাটী ক্যাম্পাসে হাজির হন আন্দোলনকারীরা। পরে উপাচার্য শংকরকুমার নাথের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

Advertisement
উপাচার্য শংকরকুমার নাথের কাছে স্মারকলিপি এবিভিপির। নিজস্ব ছবি

সংগঠনের তরফে উপাচার্যকে জানানো হয়েছে, কলেজের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা নির্দিষ্ট সময়ে হচ্ছে না, ফলপ্রকাশও হচ্ছে না নির্দিষ্ট সময়ে। এর ফলে পড়ুয়ারা সমস্যায় পড়ছে। কলেজে ভর্তির সময় ও অন্যান্য ক্ষেত্রে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বলে দাবি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। এর ফলে সর্বস্তরের পড়ুয়ারাই সমস্যায় পড়ছেন। কেউ কেউ কলেজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। ফি কমানোর দাবি জানানো হয়েছে উপাচার্যের কাছে। এছাড়া কলেজের কমন রুমে পর্যাপ্ত আলো, পাখা নেই। এছাড়া শৌচালয়ে পর্যাপ্ত স্যানিটারি ন্যাপকিনের ব‌্যবস্থা না থাকারও অভিযোগ তুলেছে এবিভিপি। এমনকী শৌচালয় নিয়মিত পরিষ্কার করা হয় না বলেও অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
উপাচার্যর বিরুদ্ধে ‘চোর’ স্লোগান ও প্ল্যাকার্ড লিখে আন্দোলনে পড়ুয়ারা, নিজস্ব ছবি

এবিভিপির বর্ধমান টাউনের সম্পাদক সুশোভন চৌধুরীর আরও অভিযোগ, কলেজের মাঠ দীর্ঘদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না। ফলে পড়ুয়ারা মাঠে খেলাধুলা বা অন্যান্য কার্যক্রম করতে সমস্যায় পড়ছে। কলেজের জিমে স্থায়ী প্রশিক্ষক নেই। লাইব্রেরিতে বিভিন্ন সেমিস্টারের পর্যাপ্ত বই নেই বলেও অভিযোগ এবিভিপির। আবার অনেক শিক্ষক সময়মতো কলেজে আসেন না এবং ক্লাসও করান না বলে দাবি করা হয়েছে। উপাচার্যর কাছে সংগঠনের মহানগর সম্পাদক দাবি করেছেন, এই সমস্ত সমস্যাগুলি দ্রুত সমাধান করার। না হলে উপাচার্যর পদত্যাগ করার দাবিও তুলেছে তারা। উপাচার্য শংকরকুমার নাথ অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.