দীর্ঘ রাস্তা জার্নি করে কলকাতায় এসে বাস ধরার দিন শেষ। এবার নদিয়াবাসীর জন্য সুখবর। যাত্রীদের সুবিধার্থে এবার চাকদহ থেকেই সরাসরি শিলিগুড়ি পর্যন্ত চালু হল এসি বাস পরিষেবা। বাসে থাকছে বায়ো-টয়লেটের সুবিধাও! ফলে হঠাৎ প্ল্যান করে ট্রেন ধরতে না পারলেও নদিয়াবাসীরা এবার নির্ঝঞ্ঝাটে এসি বাসে চেপেই পৌঁছে যাবেন সোজা শিলিগুড়ি। একদিকে কলকাতায় এসে বাস ধরার ঝামেলা যেমন থাকল না, তেমনই বায়ো-টয়লেটের সুবিধা থাকায় স্বচ্ছন্দেই শিলিগুড়ি যেতে পারবেন যাত্রীরা। জানা গিয়েছে, এই সপ্তাহ থেকেই বায়ো-টয়লেট বাস পরিষেবা চালু হতে চলেছে।
আরও পড়ুন:
চাকদহ চৌমাথা বাসস্ট্যান্ড থেকে সন্ধে সাড়ে ৭টায় এই বাস রওনা দেবে। রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর বেথুয়াডহরি, বহরমপুর, ফরাক্কা, বাগডোগরা হয়ে শিলিগুড়ি জংশন পর্যন্ত যাবে এই বাস। ইতিমধ্যেই ওয়েবসাইটে অগ্রিম টিকিট বুকিং করার ব্যবস্থা করা হয়েছে। অ্যাপের মাধ্যমে সিট বুকিংয়ের সুযোগ পাওয়া যাবে।
কলকাতা এবং কৃষ্ণনগর থেকে উত্তরবঙ্গের বাস ছিলই। কিন্তু চাকদহ থেকে উত্তরবঙ্গগামী অত্যাধুনিক বাস এই প্রথম। তাই রানাঘাট, চাকদহ, কল্যাণীর যাত্রীদের কথা মাথায় রেখে এবার চালু করা হল চাকদহ থেকে শিলিগুড়িগামী বাসি পরিষেবা। চাকদহ চৌমাথা বাসস্ট্যান্ড থেকে সন্ধে সাড়ে ৭টায় এই বাস রওনা দেবে। রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর বেথুয়াডহরি, বহরমপুর, ফরাক্কা, বাগডোগরা হয়ে শিলিগুড়ি জংশন পর্যন্ত যাবে এই বাস। ইতিমধ্যেই ওয়েবসাইটে অগ্রিম টিকিট বুকিং করার ব্যবস্থা করা হয়েছে। অ্যাপের মাধ্যমে সিট বুকিংয়ের সুযোগ পাওয়া যাবে।
গত তিন মাসে নতুন সরকার একাধিক বিষয়ে গুরুত্ব সহকারে উন্নয়নের কাজে ঝাঁপিয়েছে, তার মধ্যে নিঃসন্দেহে উল্লেখযোগ্য গণপরিবহণ। বিশেষ করে বাস পরিষেবা। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় সরকারি-বেসরকারি বাসের সংখ্যাও অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এই তিন মাসে।
সর্বশেষ খবর
-
‘শুধরে যাও, নাহলে…’, নাম না করে রাষ্ট্রসংঘে ফের ‘সন্ত্রাসী’ পাকিস্তানকে তুলোধোনা জয়শংকরের
-
পুরভোটের আগে ফের সাংগঠনিক রদবদল বঙ্গ বিজেপিতে, বড় দায়িত্বে সজল
-
ভিনিসিয়াস-নুনেজদের স্বাগত জানাতে সেজে উঠছে যুবভারতী
-
রাষ্ট্রসংঘে মহানাটক! ইরানের দূতকে রহস্যময় উপহার দিতে গেলেন ইজরায়েলের প্রতিনিধি, তারপর…
-
২৪ দিনে ৫৫ নবজাতকের মৃত্যু! বিতর্কে কী বলছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল?