Bolpur

সপ্তমীর সকালে বোলপুরে ভয়াবহ দুর্ঘটনা, বাস উলটে মৃত শিশু, জখম কমপক্ষে ৩০

১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:১৪

options
link
সপ্তমীর সকালে বোলপুরে ভয়াবহ দুর্ঘটনা, বাস উলটে মৃত শিশু, জখম কমপক্ষে ৩০

দেব গোস্বামী, বোলপুর: সপ্তমীর সকালে ভয়ংকর দুর্ঘটনা। বোলপুরে বাস উলটে মৃত্যু শিশুর। জখম কমপক্ষে ৩০ জন। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তাঁদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।

Advertisement

জানা গিয়েছে, সপ্তমীর সকালে নানুর থেকে বোলপুরের দিকে যাচ্ছিল বাসটি। বোলপুর মহকুমা হাসপাতাল চত্বরে ঘটে দুর্ঘটনা। আচমকা একটি টোটো চলে আসে দ্রুতগতিতে থাকা বাসটির সামনে। টোটোটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাসটি। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে যান। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। স্থানীয় ও পুলিশের তৎপরতায় বাসের ভিতর থেকে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেখানেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের চিকিৎসা চলছে। ১২ জনের পরিস্থিতি অত্যন্ত জটিল। সকলের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বোলপুর থেকে নানুর যাওয়ার রাস্তাটির অবস্থা খুবই খারাপ। এছাড়াও টোটোর উৎপাত লেগেই রয়েছে। সেই কারণেই এই পথ দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, মৃত শিশুটির পরিচয় এখনও জানা যায়নি। এদিকে দুর্ঘটনার জেরে রাস্তায় যানজট তৈরি হয়। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন