শুভঙ্কর বসু: ন্যূনতম অভিযোগ রয়েছে এমন পুলিশ আধিকারিকদের তালিকা প্রস্তুত করতে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেয় কমিশনের ফুল বেঞ্চ। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সুনীল অরোরা। রাজ্য প্রশাসনের তরফে কনফারেন্সে ছিলেন, মুখ্য সচিব মলয় দে, স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য, এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা।
[পুড়ে খাক হয়ে যাবে চিন-পাকিস্তানের ট্যাঙ্ক, নয়া অস্ত্রে বলীয়ান সেনা]
সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে অভিযোগ রয়েছে এমন পুলিশ আধিকারিকদের ভোটের কাজ থেকে দূরে রাখতে চাইছে কমিশন। সে কারণে এখন থেকেই পক্ষপাতের অভিযোগ রয়েছে এমন আধিকারিদের তালিকা হাতের কাছে রাখতে চাইছে কমিশন। সেইসঙ্গে ভোটের আগে এই প্রথম রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কনফারেন্সে প্রাথমিক তথ্য যাচাই করেছেন কমিশন কর্তারা। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ করেছিল বিরোধীরা। বিষয়টি মাথায় রেখে জেলাগুলিকে অবিলম্বে জামিনযোগ্য ও জামিন অযোগ্য পরোয়ানা কার্যকর করার নির্দেশ দিয়েছে কমিশন। জানা গিয়েছে, অভিযোগ রয়েছে এমন আধিকারিকদের তালিকাই শুধু নয়, সংশ্লিষ্ট আধিকারিকদের এখনই রদবদল শুরুর সুপারিশ করেছে কমিশন। একই থানায় তিন বছর দায়িত্ব সামলাচ্ছেন এমন আধিকারিকদেরও বদলি শুরু করতে বলেছে কমিশন। এছাড়াও রাজ্য প্রশাসনের আধিকারিক ও সিইওকে এখন থেকেই পুলিশ স্টেশন ভিত্তিক স্পর্শকাতর এলাকাও চিহ্নিতকরণের পরামর্শ দিয়েছে কমিশন।
সিইও অফিসের এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, “জামিন যোগ্য ও জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাগুলি এখন থেকে কার্যকর করতে বলা হয়েছে। প্রতিটি থানায় কত স্পর্শকাতর এলাকা রয়েছে তাও এখনই চিহ্নিত করতে হবে যাতে সেসব জায়গার নিরাপত্তার ব্লু-প্রিন্ট এখন থেকেই তৈরি করা যায়।” রাজ্যের ভোট প্রস্তুতি কেমন হয়েছে তা জানাতে প্রতি জেলাকে দু’টি করে রিপোর্ট তৈরি করতে হবে। একটি রিপোর্টে থাকবে বুথভিত্তিক প্রস্তুতির খতিয়ান। অন্যটিতে থাকবে সামগ্রিক জেলাভিত্তিক রিপোর্ট। এছাড়াও সামগ্রিক ভোটপ্রস্তুতি নিয়ে সিইও অফিস ও রাজ্য প্রশাসনের আধিকারিকদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। জানা গিয়েছে, ভোটকেন্দ্রে ভোটারদের ন্যূনতম সুবিধা নিশ্চিতকরণ, ইভিএম ও ভিভিপ্যাটের প্রশিক্ষণ, ইআরও নেট, বিএলও নেট, সুগম, সুবিধা ও সি-ভিজিলের মতো অ্যাপগুলি জনগণের সুবিধার জন্য আরও বেশি করে কিভাবে কার্যকর করা যায় তা নিয়ে জোর দিতে বলেছেন কমিশনার সুনীল অরোরা।
[বিশ্বাসযোগ্যতার বিচারে বিশ্বে চতুর্থ স্থানে মোদি সরকার]
সর্বশেষ খবর
-
উচ্চ মাধ্যমিকের খাতা দেখবে যন্ত্র! প্রশ্নফাঁস কাণ্ড থেকে শিক্ষা নিয়ে তৃতীয় সেমিস্টারে নিরাপত্তার কড়াকড়ি
-
পাথর দিয়ে থেঁতলে মাকে ‘হত্যা’, মৃতদেহের উপর ক্রন্দনরতা শিশুকন্যাকে বসাল খুনিরা!
-
সত্যজিতের শুটিং স্পট, আজও নিমতিতা রাজবাড়িতে দুর্গার মুখ উজ্জ্বল করে ‘জলসাঘরে’র ঝাড়লণ্ঠন
-
প্রেমের ফাঁদে ফেলে অবাধ যৌনতা! ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল, শহরে পুলিশের জালে ‘লাস্যময়ী’
-
ফের কলকাতায় তসলিমা! পুজোর আগেই আসছেন ‘শিকল ভাঙার গল্প’ নিয়ে