TMC

কাটমানি নেওয়ার অভিযোগ, ভরা রাস্তায় তৃণমূল নেতার কান ধরে ওঠবস!

রাস্তায় তাঁকে ঘিরে রয়েছে লোকজন। মধ্যমণি ওই স্থানীয় নেতা কান ধরে ওঠবস করছেন! এই ঘটনাই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১৬:৩২

options
link
কাটমানি নেওয়ার অভিযোগ, ভরা রাস্তায় তৃণমূল নেতার কান ধরে ওঠবস!
কান ধরে দাঁড়িয়ে ওই তৃণমূল নেতা। ছবি- সংগৃহীত

রাস্তায় তাঁকে ঘিরে রয়েছে লোকজন। মধ্যমণি ওই স্থানীয় নেতা কান ধরে ওঠবস করছেন! এই ঘটনাই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার সাগর এলাকায়। কাটমাবনি নেওয়ার অভিযোগে তাঁকে পাকড়াও করে স্থানীয়রাই। প্রকাশ্যে কান ধরে ওঠবস করেন ওই স্থানীয় তৃণমূল নেতা! ওই তৃণমূল নেতার নাম রবীন জানা। তিনি স্থানীয় ধবলাট গ্রাম পঞ্চায়েতের সদস্য। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

রাজ্যে পালাবদলের পরে তৃণমূল নেতাদের নামে দুর্নীতি, লুট, জমি দখল-সহ একাধিক অভিযোগ উঠেছে। বহু জায়গায় গ্রেপ্তারও হচ্ছেন তৃণমূল নেতা, প্রাক্তন বিধায়করা। ডিম থেরাপিও চলছে বিভিন্ন জায়গায়। এবার দক্ষিণ ২৪ পরগনার সাগর এলাকায় দুর্নীতির অভিযোগে পাকড়াও করা হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। ধবলাট গ্রাম পঞ্চায়েতের মানুষজনের অভিযোগ, ওই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কাটমানি নিতেন তিনি! শুধু তাই নয়, তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
তৃণমূল আমলে বিরোধীদের ভয় দেখানো, ধমকানো-চমকানো হত বলেও অভিযোগ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাজ্যে পালাবদলের পরে তৃণমূল নেতাদের নামে দুর্নীতি, লুট, জমি দখল-সহ একাধিক অভিযোগ উঠেছে। বহু জায়গায় গ্রেপ্তারও হচ্ছেন তৃণমূল নেতা, প্রাক্তন বিধায়করা। ডিম থেরাপিও চলছে বিভিন্ন জায়গায়।

ওই তৃণমূল নেতাকে পাকড়াও করা হয়। রীতিমতো ঘিরে ধরে টাকা ফেরতের দাবি তোলা হয়। শেষপর্যন্ত ওই তৃণমূল নেতা কান ধরে প্রথমে ক্ষমা চান। শুধু তাই নয়, কান ধরে তাঁকে ওঠবস করতেও দেখা যায়। ওই ভিডিও মোবাইল ফোনবন্দি করা হয়। সামাজিক মাধ্যমে ওই ডিডিও ভাইরাল হয়েছে। পরে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ তাঁকে আটক করে। এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে চায়নি পুলিশ। ঘটনায় এলাকাজুড়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.