করম পরবে সাংসদ যেন কৃষক! মঙ্গলবার সন্ধ্যায় পুরুলিয়ার ঝালদা ১ ব্লকের পাতরাডি গ্রামে নিজের বাড়িতে করম পুজোয় বসেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। চাষাবাদের কাজে যুক্ত মানুষজন যেভাবে করম পুজোয় বসেন, সেই রীতিনীতি মেনে এদিন সন্ধ্যায় সাংসদও পুজো পাঠ করেন। সাংসদ ওই পুজোতে বসায় গ্রামের ব্রতীরাও উৎসবে মেতে ওঠেন।
সাংসদের বাড়িতে হাজির থাকা জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো বলেন, “আমাদের প্রিয় জ্যোতির্ময় দা সাংসদ হলেও তিনি একজন আক্ষরিক অর্থে কৃষক। এদিন করম পরবের রীতি মেনে পুজোতে অংশগ্রহণের মধ্য দিয়ে তা যেন আরও একবার প্রমাণ হল।” জঙ্গলমহলে এই করম পুজোর ইতিহাস এবং গুরুত্ব এদিন তুলে ধরেন সাংসদ। সেই কথা মাথায় রেখেই রাজ্য সরকার যে পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে সে কথাও বলেন তিনি। জঙ্গলমহলের ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি, অধিকার এই চারটি বিষয়কে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে আলাদা গুরুত্ব দেবেন সম্প্রতি পুরুলিয়ায় একটি সামাজিক কর্মসূচি থেকে প্রশাসনিক বৈঠকে এসে তা উল্লেখ করেছিলেন। এদিন সেই কথার সূত্র ধরেই সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “বিগত সরকার জঙ্গলমহলের সংস্কৃতি, ইতিহাস, ভাষা, অধিকারকে গুরুত্ব দেয়নি। সরকারে ছিল। কিন্তু জঙ্গলমহলের মানুষের হৃদয়ে ছিল না। বনমহলের মানুষ আমাদের হৃদয়ে রয়েছে।”
আরও পড়ুন:
রাজ্যের এই উদ্যোগে নবপ্রজন্ম যেন জানতে পারছে করমের গুরুত্ব, ঐতিহ্য। পশ্চিমবঙ্গের ছোটনাগপুর মালভূমি সহ ঝাড়খন্ড, ওড়িশা ও ছত্তিশগড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই উৎসব পালন হয় ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে। এদিন সাংসদের বাড়িতে বিজেপির জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন দুই বিধায়ক বলরামপুরের জলধর মাহাতো ও বাঘমুন্ডির রহিদাস মাহাতো।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা
-
ট্রাইব্যুনালে ডাকই পাননি আবেদনকারীরা! পুরভোটে কলকাতা, হাওড়ার সোয়া দু’লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত