বৃহস্পতিবারই কলকাতায় পা রেখেছেন অভিনেত্রী কাজল। শুক্রবার বৃষ্টিভেজা সকালে হাজির হলেন দক্ষিণেশ্বর। ডালা হাতে ক্যামেরায় ধরা পড়লেন অভিনেত্রী। তবে কি এবার নতুন কোনও ছবির খবর দেবেন? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে।
আরও পড়ুন:

শুক্রবার সকালে লাল কো-অর্ড সেট পরে দক্ষিণেশ্বরে পৌঁছন কাজল। চোখে ছিল সানগ্লাস। তিনি গাড়ি থেকে নামতেই হকচকিয়ে যান অন্য দর্শনার্থীরা। প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে স্বাভাবিকভাবেই অনেকে ভিড় জমান তাঁর পাশে। আবেগে ভেসে কেউ সেলফি তোলার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিয়ে দেহরক্ষীরা অভিনেত্রীকে ভিতরে নিয়ে যান। পুজো দিয়ে আবার গাড়িতে উঠে পড়েন তিনি।
গতকাল অর্থাৎ রথযাত্রার দিনেই কলকাতায় পা রেখেছেন তনুজাকন্যা। বিমানবন্দরে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে তাঁর ছবি। তবে চোখে মুখে কোনও বিরক্তির ছাপ ছিল না। বরং হাসিমুখেই বিমানবন্দর ছাড়েন কাজল। সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েন অভিনেত্রী। তবে কী কারণে কলকাতায় হঠাৎ আগমন? বিমানবন্দরে বারবার এই প্রশ্নের সম্মুখীন হলেও মুখে কুলুপ এঁটে ছিলেন অভিনেত্রী। এরপর সন্ধেয় তাঁর সঙ্গে দেখা যায় রাইমা সেনকে। মুনুমুন সেনর কন্যা নিজেই কাজলের সঙ্গে ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘সন্ধেটা ভালোই কাটল।’
তারপরই আজ দক্ষিণেশ্বরে হাজির অভিনেত্রী। ফলে মনে করা হচ্ছে, শীঘ্রই মিলতে চলেছে কোনও নতুন ছবির খবর। তবে এই প্রথম নয়। কলকাতায় এলেই দক্ষিণেশ্বরে ছুটে যান কাজল। এর আগে মা ও ছেলেকে সঙ্গে নিয়েও মা কালীর দর্শনে গিয়েছিলেন তিনি।
সর্বশেষ খবর
-
‘বান্ধবী’ কোমলের সঙ্গে বিমানবন্দরে গোবিন্দা! সুনীতার খোঁচা ‘ওঁর মতিভ্রম হয়েছে’
-
বিএনপি-র মহাসচিব থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি! দৌড়ে এগিয়ে মির্জা ফখরুল
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া