জাতিসত্তার দাবিতে গত ৭ বছর ধরে ২০ সেপ্টেম্বর হয় রেল অবরোধ বা ‘রেল টেকা’। না হয় ‘ডহর ছেঁকা’র (সড়ক অবরোধ) মতো আন্দোলন করে এসেছে আদিবাসী কুড়মি সমাজ। কিন্তু এবার কেন্দ্র সরকার কুড়মিদের অন্যতম দাবি কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছে। তাই চলতি বছর ২০ সেপ্টেম্বর ওই আন্দোলন থেকে সরে আসছে কুড়মিরা। ওই দিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়ে ‘করম পর্বতিয়া মহাজড়ুয়াহি’ কর্মসূচি নেবে আদিবাসী কুড়মি সমাজ।
আরও পড়ুন:
শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পর্বে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা মুখ্যমন্ত্রীকে ওই অনুষ্ঠানের আগাম আমন্ত্রণ জানান। ওই আমন্ত্রণে মুখ্যমন্ত্রী সাড়া দিয়েছেন বলে দাবি আদিবাসী কুড়মি সমাজের। আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো বলেন, ‘‘এবার ২০ সেপ্টেম্বর আমরা ‘করম পর্বতিয়া মহাজড়ুয়াহি’ পালন করব। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি উপস্থিত থাকবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন।”

জঙ্গলমহলে ‘নো ভোট টু টিএমসি’ ডাক দিয়ে আদিবাসী কুড়মি সমাজ যেভাবে তৃণমূলকে ধুয়েমুছে সাফ করে দিয়েছে, তার অন্যতম কিং মেকার মূল মানতা। ভোটের ফলাফলের পর আদিবাসী কুড়মি সমাজের তরফে জঙ্গলমহলের কুড়মি বিধায়কদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য একটি কর্মসূচি নিয়েছিল। ওই কর্মসূচিতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকায় ওই কর্মসূচি বাতিল হয়ে যায়। তবে বিকল্প ব্যবস্থা হয়েছে।
আদিবাসী কুড়মি সমাজ সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর পুরুলিয়ার ৪০ হাজার গ্রাম থেকে ৪০ হাজার কুড়মি নাচের দল ওই অনুষ্ঠানে শামিল হয়ে নিজেদের শিল্পকলা পরিদর্শন করবেন। একটি দলে থাকবে কমপক্ষে ১০ জন করে শিল্পী। পুরুলিয়া ১ নম্বর ব্লকের চাকলতোড় গ্রাম পঞ্চায়েতের টামনা থানার অধীনে একটি স্কুলের কাছে সংলগ্ন ময়দানে ওই কর্মসূচি নেওয়া হবে বলে সামাজিক সংগঠন সূত্রে জানা গিয়েছে। কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা নিয়ে খুব শিগগিরই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মূল মানতার বৈঠক হওয়ার কথা। এনিয়ে অজিতপ্রসাদ মাহাতো বলেন, ‘‘৬ জুলাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসবেন। মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন, তাঁর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবেন। সেই অপেক্ষাতেই আমরা রয়েছি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে বিশ্রী পারফরম্যান্স দলের, প্রাণনাশের হুমকি পেয়ে দেশ ছেড়ে পালালেন কোচ
-
‘কালো টাকা’ লেনদেন কোন পথে? সিটের নজরে দেবরাজের ‘স্পেশাল ৩০’
-
‘আর্জেন্টিনার অবস্থা তৃণমূলের মতো’, কটাক্ষ দিলীপের, পার্টি অফিস ‘দখল’ নিয়েও খোঁচা!
-
পরিচালক রাজা চন্দর সঙ্গে আট বছরের দাম্পত্য, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান
-
টানা ৩ বিশ্বকাপে হতাশা, সুদিন ফেরাতে জার্মানির দায়িত্বে ক্লপই