Nadia

রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা, নদিয়ায় গ্রেপ্তার আফগান নাগরিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ চলছে। এরই মধ্যে এবার বাংলা থেকে গ্রেপ্তার হল এক আফগান নাফরিক। নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম আলজাহি মুসাফার। তাঁর বাড়ি আফগানিস্তানের নিমরোজ প্রদেশে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ১৯:০৫

options
link
রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা, নদিয়ায় গ্রেপ্তার আফগান নাগরিক
আদালতে তোলা হয় ধৃতকে। নিজস্ব চিত্র

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ চলছে। এরই মধ্যে এবার বাংলা থেকে গ্রেপ্তার হল এক আফগান নাফরিক। নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম আলজাহি মুসাফার। তাঁর বাড়ি আফগানিস্তানের নিমরোজ প্রদেশে। কী কারণে ওই ব্যক্তি এদেশে এসেছিলেন? সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

Advertisement

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে নদিয়ার ফতেপুর ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ওই ব্যক্তি এদেশে ঢুকছিলেন। টহলরত বিএসএফ জওয়ানদের নজরে আসে ওই ঘটনা। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে পাকড়াও করা হয়। ওই ব্যক্তির থেকে ভারতে আসার বৈধ কাগজপত্র পাওয়া যায়নি! মেলেনি বাংলাদেশের কোনও কাগজপত্রও। কী কারণে রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ওই ব্যক্তি ভারতে এসেছিলেন? আফগানিস্থান থেকে ঘুরপথে বাংলাদেশ হয়ে কেন বাংলায় ঢোকা? সেই প্রশ্ন উঠেছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিএসএফ রাতেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর হাঁসখালি থানার পুলিশের হাতে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয়। আজ, মঙ্গলবার ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। কী উদ্দেশ্যে তিনি সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। তাঁকে এভাবে সীমান্ত পেরতে কেউ সাহায্য করেছে কিনা খতিয়ে দেখছে। সেসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। তাঁর থেকে কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে খবর। ধৃতকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই ব্যক্তিকে আরও জেরা করা হবে বলে খবর।

Advertisement

প্রসঙ্গত, বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে অনুপ্রবেশের ঘটনা সামনে এসেছিল। সীমান্ত দিয়ে জঙ্গিরা হানা দিতে পারে, সেই আশঙ্কাও রয়েছে। কোনও নাশকতার ছকেই কি ওই ব্যক্তি সীমান্ত পার হচ্ছিল সকলের আড়ালে? সেই উত্তরও জানার খোঁজ চলছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.