Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
PM Modi

মোদির নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সভার তিনদিন আগে খুলে ফেলা হচ্ছে ব্রিগেডের মঞ্চ!

মঙ্গলবারই মঞ্চ খোলার কাজ শুরু হয়েছে বলে খবর।

রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ১৮:৪০

link
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ১৮:৪০

options
link
মোদির নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সভার তিনদিন আগে খুলে ফেলা হচ্ছে ব্রিগেডের মঞ্চ! zoom
আগামী ১৪ ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা নিয়ে প্রশ্ন। বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর সভার জন্য তৈরি মঞ্চ খুলে ফেলার নির্দেশ দিল মোদির নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি। মঙ্গলবারই মঞ্চ খোলার কাজ শুরু হয়েছে বলে খবর। এরপর মাটির নিচে পরীক্ষা-নিরীক্ষা চালাবে এসপিজি।

ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে জেলায় জেলায় পরিবর্তন যাত্রা করেছে বিজেপি। তার সমাপ্তি পর্বে ১৪ মার্চ কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করার কথা মোদির। একই সঙ্গে প্রশাসনিক সভাও করবেন তিনি। স্বাভাবিকভাবেই গত রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। মূল সভামঞ্চের নির্মাণ এবং মাঠ সাজিয়ে তোলার কাজ দেখভাল করছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজও হয়ে গিয়েছে। এরই মাঝে এসপিজি কর্তারা সভাস্থল পরিদর্শনে এসে নির্দেশ দিল মঞ্চ খুলে ফেলার। এসপিজি কর্তারা জানিয়েছেন, যে জায়গায় মূল মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানকার মাটির নিচে অনুসন্ধানের প্রয়োজন। কোনও বিপদের সম্ভাবনা নেই, তা নিয়ে নিশ্চিত হওয়ার পর ফের বাঁধা যাবে মঞ্চ।

Advertisement

এসপিজি কর্তারা সভাস্থল পরিদর্শনে এসে নির্দেশ দিল মঞ্চ খুলে ফেলার। এসপিজি কর্তারা জানিয়েছেন, যে জায়গায় মূল মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানকার মাটির নিচে অনুসন্ধানের প্রয়োজন। কোনও বিপদের সম্ভাবনা নেই, তা নিয়ে নিশ্চিত হওয়ার পর ফের বাঁধা যাবে মঞ্চ।

জানা যাচ্ছে, ইতিমধ্যেই মঞ্চ খোলার কাজ শুরু করা হয়েছে। এবিষয়ে রাজু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সম্ভবত আগামিকাল সকালের মধ্যেই যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করা হয়ে যাবে। তারপর ফের বাঁধা হবে মঞ্চ। তিনি জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। আগামী শনিবার অর্থাৎ ১৪ তারিখ নির্দিষ্ট সময়েই শুরু হবে মোদির সভা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.