Advertisement
Advertisement
Gyanesh Kumar

ভোটমুখী বঙ্গে মনোজকে ‘হোমওয়ার্ক’, কী বলে গেলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ?

সদ্যই বঙ্গ সফর সেরে দিল্লিতে পাড়ি দিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের ফুলবেঞ্চ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ১৮:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ১৮:১৮

options
link
ভোটমুখী বঙ্গে মনোজকে ‘হোমওয়ার্ক’, কী বলে গেলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ? zoom
বঙ্গ সফরে সিইসি জ্ঞানেশ কুমারের সঙ্গে সিইও মনোজ আগরওয়ালের বৈঠক। ফাইল ছবি
Advertisement

সদ্যই বঙ্গ সফর সেরে দিল্লিতে পাড়ি দিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের ফুলবেঞ্চ। দু’দিনের সফরে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেন। জানা গিয়েছে, দু’জনের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। বিশেষত রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নাকি কথা হয়েছে তাঁদের। যাতে কোনওভাবে ভোটমুখী বাংলায় অশান্তি না হয়, সেদিকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন জ্ঞানেশ। অশান্ত পরিস্থিতিতে জেল থেকে আসামিদের ছেড়ে দেওয়া হচ্ছে কিনা, সেদিকেও খেয়াল রাখতে বলেছেন তিনি।

গত রবিবার বাংলায় আসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সোমবার থেকে দফায় দফায় বৈঠক করেন আধিকারিকরা। প্রথম দফায় রাজ্যের ২৩ জেলার জেলাশাসক, জেলা ও পুলিশ জেলার সুপার এবং রাজ্য ও কেন্দ্রের ২৪টি সংস্থার আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। শাসক-বিরোধী-সহ রাজ্যের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকও হয়েছে। তারপরই মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের মতে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক সন্তোষজনক। এই পরিস্থিতিতে জ্ঞানেশের বার্তা, “পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে। কোনও উসকানি বরদাস্ত নয়।”

Advertisement

ভোটের কাজে যুক্ত প্রত্যেক আধিকারিকদের একমাত্র কমিশনের নির্দেশমতো কাজ করার কথা বারবার মনে করিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমার। কোনও রাজনৈতিক দল কিংবা নেতার নির্দেশে কাজ করলে ওই আধিকারিকদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া প্রত্যেক পুলিশ সুপারদের কোনও হিংসা দেখলেই কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিজিটাল যুগে সোশাল মিডিয়ার ভূমিকা ভোটে অনেকখানি। যাতে সোশাল মিডিয়ায় কোনও উসকানিমূলক প্রচার না হয় বা গুজব না রটে সেদিকে প্রশাসনিক আধিকারিকদের কড়া নজর রাখতে হবে। চব্বিশের লোকসভা নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ ছিল। ভোট কিংবা ভোট পরবর্তী হিংসায় একজনেরও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ছাব্বিশের নির্বাচনে চব্বিশের সেই ধারা বজায় রাখতে তৎপর নির্বাচন কমিশন। ছাব্বিশের নির্বাচন রক্তক্ষয়ী হয় নাকি শান্তিপূর্ণ, সেদিকে আপাতত নজর সকলের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.