ভোটের পরই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE)। তার আগে মঙ্গলবার থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। অনলাইনে ফর্মের জন্য নির্ধারিত ফি-র ভিত্তিতে তা ডাউনলোড করা যাবে। ফর্ম পাওয়া যাবে ৫ এপ্রিল পর্যন্ত। জেনে নিন কীভাবে করা যাবে আবেদন।
উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত থাকলে ইঞ্জিনিয়ারিং কোর্সে আবেদন করা যাবে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ গিয়ে আবেদন করতে হবে। সেখানে গিয়ে পাওয়া যাবে WBJEE 2026 REGISTRATION রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করুন। আবেদনের ফি জমা দিতে হবে। এরপর পাওয়া যাবে আবেদনপত্রের পিডিএফ। সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে।
আরও পড়ুন:
আবেদনের ফি:
- জেনারেল (সাধারণ) আবেদনকারীকে জয়েন্ট এন্ট্রান্সের ফি হিসাবে ৫০০ টাকা দিতে হবে। ছাত্রীদের ক্ষেত্রে জমা দিতে ৪০০ টাকা। তৃতীয় লিঙ্গের সাধারণ পরীক্ষার্থীদের ফি দিতে হবে ৩০০ টাকা।
- তফশিলি জাতি, উপজাতি এবং ওবিসি ছাত্রদের জমা দিতে হবে ৪০০ টাকা। ছাত্রীদের ফি হিসাবে ৩০০ টাকা দিতে হবে। তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের জন্য ২০০ টাকা ফি ধার্য করা হয়েছে। আবেদনের ফি অনলাইনে জমা দিতে হবে।
অনলাইনে পূরণ করা এই ফর্মটি সংশোধন করার জন্য দু’দিন ধার্য করা হয়েছে। ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত ফর্ম সংশোধন করা যাবে। পরবর্তী ধাপে অনলাইনেই আবেদনকারীদের পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে। তা পাওয়া যাবে ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত। আগামী ২৪ মে, রবিবার একদিনে রাজ্যে দু’দফায় হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে। ওইদিন প্রথম দফায় বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে অঙ্ক পরীক্ষা। পরবর্তী দফায় দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার দিনও নির্ধারিত সময়ের মধ্যে আবেদনকারীরা অনলাইন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষায় বসতে পারবেন। তবে ফলাফল কবে প্রকাশিত হবে, সেই দিন এখনও ঘোষণা হয়নি। তা পরে জানানো হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী