‘একটি গাছ একটি প্রাণ’ – প্রবাদবাক্যটি শুধুই কথায় বা লেখায় নয়, অক্ষরে অক্ষরে বাস্তবায়িত না করলে মানবজাতির সমূহ বিপদ। বিশ্ব উষ্ণায়নের মাঝে পড়ে এতদিনে তা বেশ ভালোভাবেই বোঝা গিয়েছে। তারপরও সচেতনতা তেমন তৈরি হয়নি আমাদের মধ্যে। কিন্তু পরিবেশ সুস্থ রাখতে বৃক্ষরোপনের গুরুত্ব বোঝানোর সঙ্গে সঙ্গে তা কার্যকর করে তুলছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মঙ্গলবার তিনি মোহরকুঞ্জে কেন্দ্রীয় প্রকল্প ‘একটি গাছ মায়ের নামে’ অংশগ্রহণ করে গাছ পুঁতলেন নিজের হাতে। শুধু তাই নয়, জনতার উদ্দেশে গাছের পরিচর্যা নিয়ে দিলেন বিশেষ বার্তা। এদিনের অনুষ্ঠানে বনদপ্তরের জন্য সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর মাস থেকে ফরেস্ট রেঞ্জার, গার্ড ও বন সহায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।
শুভেন্দু অধিকারী সবুজায়নের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, ‘‘অনেককে দেখেছি, গাছ লাগানোর পর ছবি তুলে পোস্ট করেন। কিন্তু ছবি তুললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। অন্তত ২ বছর ধরে সেই গাছটির পরিচর্যা করতে হবে। কলকাতাকে সুন্দর রাখতে হলে তার ফুসফুস বাঁচিয়ে রাখতে হবে।”
আরও পড়ুন:
মোহরকুঞ্জের অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী সবুজায়নের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, ‘‘অনেককে দেখেছি, গাছ লাগানোর পর ছবি তুলে পোস্ট করেন। কিন্তু ছবি তুললেই দায়িত্ব শেষ হয়ে যায় না। অন্তত ২ বছর ধরে সেই গাছটির পরিচর্যা করতে হবে। কলকাতাকে সুন্দর রাখতে হলে তার ফুসফুস বাঁচিয়ে রাখতে হবে। তাই এখানে আরও অনেক গাছ পোঁতা প্রয়োজন। যখন মাঝেমাঝে আমরা কাজের জন্য বিমান বা হেলিকপ্টারে যাই, তখন আকাশ থেকে দেখা যায়, নিউটাউনের দিকে অনেকটা সবুজ। বাকিটা ধূসর। সর্বত্র সবুজের ছোঁয়া না থাকলে ভালো লাগে না। আজ আমরা ৫০ গাছ লাগাচ্ছি। ম্যানগ্রোভ অরণ্য বাঁচাতে ৩ কোটি গাছ দেওয়া হবে। বনদপ্তর বড় উদ্যোগ নিয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ।”

মুখ্যমন্ত্রী জানান, পুজো অর্থাৎ অক্টোবর মাস থেকে ফরেস্ট রেঞ্জার ও গার্ডদের বেতন ৫০০০ টাকা করে বাড়ানো হবে। তাঁর কথায়, ‘‘আপনারা অনেক ঝুঁকি নিয়ে নানা জায়গায় কাজ করেন। পুজো অক্টোবর মাসে। ওই মাস থেকে আপনাদের বেতন ৫০০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হল। বন সহায়ক যাঁরা আছেন, তাঁরা ১০ হাজার টাকা করে বেতন পান এখন। অক্টোবর থেকে পাবেন ১২ হাজার টাকা।”
এরপরই বনদপ্তরের কর্মী, আধিকারিকদের জন্য সুখবর শোনান মুখ্যমন্ত্রী। জানান, পুজো অর্থাৎ অক্টোবর মাস থেকে ফরেস্ট রেঞ্জার ও গার্ডদের বেতন ৫০০০ টাকা করে বাড়ানো হবে। তাঁর কথায়, ‘‘আপনারা অনেক ঝুঁকি নিয়ে নানা জায়গায় কাজ করেন। পুজো অক্টোবর মাসে। ওই মাস থেকে আপনাদের বেতন ৫০০০ টাকা করে বাড়িয়ে দেওয়া হল। বন সহায়ক যাঁরা আছেন, তাঁরা ১০ হাজার টাকা করে বেতন পান এখন। অক্টোবর থেকে পাবেন ১২ হাজার টাকা।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী