দীর্ঘদিন ধরে সরকারি জমি জবরদখল। আর সেখানেই সারি দিয়ে গজিয়ে উঠেছে অবৈধ নির্মাণ!দিনহাটায় বলরামপুর রোডের রেলগেট সংলগ্ন এলাকায় এমনই অভিযোগ। রাজ্যের পূর্ত দপ্তরের নোটিশ পেয়ে নিজেরাই সরকারি জায়গা থেকে নিজেদের নির্মাণ ভাঙতে শুরু করল বাসিন্দারা। ইতিমধ্যেই সেই ভাঙচুরের কাজ জোরকদমে চলছে। রাস্তার দু’ধারের বাসিন্দারা পূর্ত দপ্তরের জায়গা দখল করে বাড়িঘর-দোকানপাট তৈরি করে বছরের পর বছর বসবাস করে আসছিলেন, একটা নোটিশেই এবার জমি ছাড়তে তৎপর দখলদাররা।
আরও পড়ুন:
দিনহাটার বলরামপুর রোডের রেলগেট থেকে পূর্ত দপ্তর অর্থাৎ পিডব্লিউডি দপ্তরের তরফে, দিন কয়েক আগে রাস্তার মাপজোক করে জমি চিহ্নিত করে দেওয়া হয়। পাশাপাশি সরকারি জমির উপর যে সকল বাড়িঘর, দোকানপাট কিংবা অন্যান্য নির্মাণ রয়েছে, তাদের মধ্যে ২৫ জনের হাতে নোটিস ধরিয়ে দিয়ে বলা হয়, যারা অবৈধ নির্মাণ তৈরি করেছেন, আগামী ২৫ শে জুলাইয়ের মধ্যে সেগুলি ভেঙে দিয়ে দখলমুক্ত করতে হবে। নোটিশ পেতেই সেগুলি ইতিমধ্যেই ভাঙতে শুরু করেছেন তাঁরা।
এ বিষয়ে এলাকার বাসিন্দারা জানান, ‘দিনহাটার বলরামপুর রোডের রাস্তার দু’ধারে বহু মানুষ রয়েছেন যারা পিডাব্লিউডি অর্থাৎ সরকারি জমি দখল করে দোকানপাট, বাড়ি ঘর কিংবা অন্য কোন ঘর করে তারা ব্যবহার করে আসছেন। পূর্ত দপ্তর উন্নয়নের স্বার্থে তাদের জায়গা চিহ্নিতকরণ করে গিয়েছে। আমরা উন্নয়নের স্বার্থে তা মেনে নিয়ে নিজেরাই সরকারি জমি থেকে নির্মাণগুলি সরিয়ে নিচ্ছি।’ জানা গিয়েছে, দিনহাটা শহর থেকে বলরামপুর পর্যন্ত রাস্তাটি সম্প্রসারণ সহ সংস্কারের জন্য একটা প্রস্তুতি শুরু হয়েছে। তার আগে নিজেদের জমি দখলমুক্ত করার জন্য মাঠে নেমেছে পূর্ত দপ্তর।
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ