Royal Bengal Tiger

মৈপীঠে ফের বাঘের আতঙ্ক, ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে ডোরাকাটা

পঞ্চারঘাট এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১২, ২০২৫, ১৬:০৮

options
link
মৈপীঠে ফের বাঘের আতঙ্ক, ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে ডোরাকাটা
ফাইল ছবি

দেবব্রত মণ্ডল, বারুইপুর: কুলতলির মৈপীঠে ফের বাঘের আতঙ্ক। রবিবার সকালে পঞ্চারঘাট এলাকায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁদের অনুমান, ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ের কাছাকাছি চলে এসেছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। জাল দিয়ে গোটা এলাকা ঘেরার কাজ শুরু হয়েছে।

Advertisement

গত ৬ জানুয়ারি, কুলতলির মৈপীঠে ছড়িয়েছিল বাঘের আতঙ্কে। কারণ, রাস্তার উপর মিলেছিল দক্ষিণরায়ের টাটকা পায়ের ছাপ। স্বাভাবিকভাবেই খবর দেওয়া হয় বনদপ্তর। বাঘের খোঁজে তল্লাশি শুরু হয়। কিন্তু ধরা দেয়নি বাঘ। গত ৮ জানুয়ারি, নদীর পাড়ে মেলে বাঘের পায়ের ছাপ। তা দেখে বনকর্মীরা অনুমান করেছিলেন বাঘ ফিরে গিয়েছে সুন্দরবনের গভীর জঙ্গলে। পরবর্তীতে বনদপ্তরের তরফে তা নিশ্চিতও করা হয়।

Advertisement

কিন্তু রাত পোহাতে না পোহাতেই গত ৯ জানুয়ারি, মৈপীঠে ফেরে বাঘের আতঙ্ক। ওইদিন সকালে নগেনাবাদে নদী সংলগ্ন এলাকায় পাওয়া যায় বাঘের পায়ের ছাপ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বনদপ্তরের এডিএফও অনুরাগ চৌধুরী-সহ রেঞ্জার শুভায়ু সাহা ও অন্যান্যরা। তড়িঘড়ি জাল দিয়ে শুরু হয় জঙ্গল ঘেরার কাজ। গত ১০ জানুয়ারি, ফের মেলে বাঘের পায়ের ছাপ। যা দেখে বনকর্মীদের অনুমান, ফের জঙ্গলে ফেরে দক্ষিণরায়। এই খবরে সাময়িক স্বস্তি পান স্থানীয় বাসিন্দারা। তবে মাত্র দুদিন পর আবার লোকালয়ে বাঘের হানায় আতঙ্কিত এলাকাবাসী।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.