Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Uttar Pradesh

উচ্চস্বরে বাজছিল ডিজে! মন্দিরে পুজো দিতে গিয়ে মৃত্যু বৃদ্ধার

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম কমলা দেবী। পুত্রবধূকে সঙ্গে নিয়ে পুজো দিতে গিয়েছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ২১:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ২১:২৭

options
link
উচ্চস্বরে বাজছিল ডিজে! মন্দিরে পুজো দিতে গিয়ে মৃত্যু বৃদ্ধার zoom
প্রতীকী ছবি।
Advertisement

রাস্তায় শব্দাসুরের দৌরাত্ম্য! পুত্রবধূকে নিয়ে মন্দিরে গিয়েছিলেন বৃদ্ধা। কে জানত সেটাই তাঁর শেষ দেবতা দর্শন! ঠিক সেই সময় উচ্চস্বরে ডিজে বক্স বাজিয়ে সেই দিকে যাচ্ছিল ট্রাক্টর। সঙ্গে একদল যুবকের হুল্লোড়। পরিবারের দাবি, সেই শব্দ যন্ত্রণা সহ্য করতে পারেননি বৃদ্ধা। পুত্রবধূর সামনেই সামনেই তখনই বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়েন শাশুড়ি। বৃদ্ধা আর উঠতে পারেননি।  পরিবারের অভিযোগ শব্দ-তাণ্ডবে মৃত্যু হয়েছে বৃদ্ধার। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগঞ্জে।

স্থানীয়রা জানাচ্ছেন, ঘটনাস্থলের অদূরেই আনুমানিক ৪০০ মিটার দূরে ডিজে বাজছিল। শব্দের মাত্রা অনেক ছিল বলে জানাচ্ছেন তাঁরা। পরিবার জানিয়েছে, বৃদ্ধা কিছু শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মন্দির চত্বরে ডিজের অতিরিক্ত শব্দ তিনি সহ্য করতে পারেননি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম কমলা দেবী। মঙ্গলবার পুত্রবধূকে নিয়ে আলিগঞ্জের মহোলিয়া গ্রামের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। পরিবারের দাবি, মন্দিরে পুজো দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসার সময় একটি ট্রাক্টর ডিজে বাজিয়ে যাচ্ছিল। সেই শব্দে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা। বুকে হাত দিয়ে বসে পড়েন তিনি। স্থানীয়রা জানাচ্ছেন, ঘটনাস্থলের অদূরেই আনুমানিক ৪০০ মিটার দূরে ডিজে বাজছিল। শব্দের মাত্রা অনেক ছিল বলে জানাচ্ছেন তাঁরা।

Advertisement

পরিবার জানিয়েছে, বৃদ্ধা কিছু শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মন্দির চত্বরে ডিজের অতিরিক্ত শব্দ তিনি সহ্য করতে পারেননি। তাতেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনায় পুলিশের কাছে মৌখিক অভিযোগ জানিয়েছে মৃতার পরিবার। তবে দেহের ময়নাতদন্ত হয়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.